হোম > বিশ্ব

ট্রাম্পের অবরোধের ঘোষণা খুব অল্প জাহাজকে প্রভাবিত করতে পারে

বললেন শিপিং বিশেষজ্ঞ

আমার দেশ অনলাইন

ছবি: শিপিং বিশেষজ্ঞ লার্স জেনসেন

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অবরোধের হুমকি খুব অল্পসংখ্যক জাহাজের ওপরই প্রভাব ফেলবে বলে মনে করছেন শিপিং বিশেষজ্ঞ লার্স জেনসেন।

তিনি বলেন, “যুক্তরাষ্ট্র যদি সত্যিই এমন পদক্ষেপ নেয়, তাহলে খুবই সীমিতসংখ্যক জাহাজ চলাচল বন্ধ হবে এবং সামগ্রিকভাবে এর প্রভাব খুব বেশি হবে না।

ভেসপুসি মেরিটাইমের প্রধান নির্বাহী মি. জেনসেনের মতে, ইরানকে টোল দেওয়া জাহাজগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুমকিও কার্যত বড় কোনো পরিবর্তন আনবে না। কারণ এই জাহাজগুলো আগেই মার্কিন নিষেধাজ্ঞার ঝুঁকিতে ছিল।

তিনি বলেন, “প্রথমত এই পথে খুব কম জাহাজই চলাচল করছে। তার ওপর কমসংখ্যক জাহাজ টোল দেয়। আর যারা দেয় তারা আগেই নিষেধাজ্ঞার আওতা বা ঝুঁকিতে ছিল”।

জেনসেন জানান, বেশিরভাগ শিপিং কোম্পানি প্রাথমিকভাবে আপাতত পরিস্থিতি পর্যবেক্ষণ করবে যে কোন ধরনের অস্থায়ী চুক্তি হয় কী-না। এমন হলে ধীরে ধীরে আবার জাহাজ চলাচল বাড়তে পারে।

তবে ঠিক হবে এই নৌপথ জাহাজ চলাচলের জন্য নিরাপদ হবে সেটি তিনি জানাননি।

জেনসেন বলেন, “শেষ পর্যন্ত বিষয়টি নির্ভর করে বিশ্বাসের ওপর। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যে কোনো সমঝোতা কতদিন টিকবে, সেটাই মূল বিষয়”। সূত্র: বিবিসি

ট্রাম্পের ছেলে ব্যারনকে হত্যার হুমকি

নেপালে আকস্মিক পাহাড়ি ঢলে নিহত বেড়ে ৯২, নিখোঁজ ৫০০

ইসরাইলের সামরিক শিল্পে সাইবার হামলা, অচল নোভামিল

সুখী দেশের তালিকায় ফিনল্যান্ড যে কারণে বারবার শীর্ষে

হরমুজে অস্থায়ী নৌপথ খুলতে সম্মত ইরান-ওমান

বিজেপির মুসলিমবিরোধী রাজনীতির শিকার জ্যোতিনগর কলোনি, পানি নেই এক মাস ধরে

ইসরাইলের ওপর চাপ প্রয়োগের আহ্বান মার্কিন ডেমোক্র্যাটদের

নিরাপত্তার অজুহাতে মোদির বাসভবনের পাশ থেকে ৭০০ পরিবারকে সরে যাওয়ার নির্দেশ

যুদ্ধের ক্ষয়ক্ষতি কাটিয়ে সামরিক শক্তি বৃদ্ধি করছে ইরান

ইরানের আকাশ প্রতিরক্ষা বাহিনী শতভাগ প্রস্তুত: কমান্ডার