হোম > বিশ্ব

গাজায় ইসরাইলের ত্রাণ অবরোধের নিন্দা এরদোয়ানের

আতিকুর রহমান নগরী

ছবি: টিআরটি ওয়ার্ল্ড

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়েপ এরদোয়ান বলেছেন, মনগড়া অজুহাত দেখিয়ে গাজায় মানবিক ত্রাণ প্রবেশে ক্রমাগত বাধা সৃষ্টি করছে ইসরাইল। ত্রাণ প্রবেশে বাধা দেয়ায় দখলদার ইসরাইলের নিন্দা জানান তিনি। সেইসঙ্গে তেলআবিব যুদ্ধবিরতি চুক্তি মেনে চলতে ব্যর্থ হয়েছে বলেও অভিযোগ করেছেন তিনি। বুধবার আঙ্কারায় জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট (একে) পার্টির এক সভায় তিনি এসব কথা বলেন। খবর টিআরটি ওয়ার্ল্ডের।

এরদোগান বলেন, ১১ অক্টোবর থেকে গাজায় যুদ্ধবিরতি কার্যকর হলেও, ইসরাইলের চুক্তি লঙ্ঘনের কারণে উপত্যকার দুর্দশা একটুও কমেনি। তিনি জানান, আগামীতে ফিলিস্তিনিদের প্রতি আরো সমর্থন বৃদ্ধি করবে তুরস্ক।

তিনি বলেন, ‘আমরা ফিলিস্তিনে আমাদের সাহায্য বৃদ্ধি করব। আমরা পিছু হটব না, আমরা চুপ থাকব না, আমরা ভুলব না এবং আমরা কখনই গাজাকে একা ছেড়ে দেব না।’

এরদোগান জোর দিয়ে বলেন, তুরস্ক শান্তিকে সমর্থন করলেও, অন্যায়কে মেনে নেবে না। তুর্কি প্রেসিডেন্ট বলেন, ‘সকলের জানা উচিত অতীতের মতো, আজও আমরা শান্তির পক্ষে। তবে এর অর্থ এই নয় যে আমরা অন্যায়কে মেনে নেই বা নিপীড়নের মুখে নীরব থাকি।’

আরএ

রুশ পররাষ্ট্রমন্ত্রীর পর তেহরান সফরে পাকিস্তানের সেনাপ্রধান

রিয়াদের বাসিন্দাদের ফোনে বিমান হামলার হুমকির সতর্কতা

বিশ্ববাজারে স্বর্ণের দাম কমল

এল-সাইদের ধর্মবিশ্বাসে আক্রমণ রিপাবলিকানদের, উত্তপ্ত টাউন হল

মার্কিন মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের প্রত্যাশা কি অতিরিক্ত বেশি

ইসরাইলের সঙ্গে মিলে কি ইরানে নতুন হামলার পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র

কলম্বিয়ায় অবৈধ স্বর্ণখনি ধসে নিহত ১৪, নিখোঁজ ১৫

ইসরাইলে সাত বছরে ষষ্ঠ নির্বাচন, কপাল পুড়তে পারে নেতানিয়াহুর

যুক্তরাষ্ট্রে স্কুলে ভর্তিতে জাতিগত বৈষম্যের মামলা শুনবে সুপ্রিম কোর্ট

সুদানে ড্রোন হামলায় কয়েক দিনে ১৬০ জনের বেশি নিহত