হোম > বিশ্ব

মধ্যপ্রাচ্যে থাকা মার্কিনিদের জন্য নিরাপত্তা সতর্কতা জারি

আমার দেশ অনলাইন

ছবি: সংগৃহীত

মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে থাকা মার্কিন নাগরিকদের জন্য নিরাপত্তা সতর্কতা জারি করেছে যুক্তরাষ্ট্র। এতে ইসরাইল, পশ্চিম তীর ও গাজার ওপর বিশেষভাবে আলোকপাত করা হয়েছে।

সতর্কবার্তায় গাজা ও লেবাননে ইসরাইলের অভিযানসহ চলমান উত্তেজনার কারণে সম্ভাব্য সংঘাতের আশঙ্কায় এক জটিল পরিস্থিতির কথা তুলে ধরা হয়েছে।

জেরুজালেমে মার্কিন দূতাবাসের সামাজিকমাধ্যম এক্সে পোস্ট করা এক বার্তায় বলা হয়, এই অঞ্চলে উচ্চ উত্তেজনার কারণে নিরাপত্তা পরিস্থিতি জটিল রয়েছে এবং তা দ্রুত পরিবর্তিত হতে পারে।

জেরুজালেম থেকে রিয়াদ পর্যন্ত দূতাবাসগুলো স্মার্ট ট্রাভেলার প্রোগ্রামে নাম লেখানো, ভিড় এড়িয়ে চলা, খবরের ওপর নজর রাখা এবং মার্কিন স্থাপনাগুলো এগিয়ে চলার আহ্বান জানিয়েছে।

এতে আরো বলা হয় ‘সংঘর্ষের ক্ষেত্রে মার্কিন নাগরিকদের নিকটতম আশ্রয়স্থলের অবস্থান জেনে রাখা উচিত।’

সতর্কবার্তায় কাউকে সরিয়ে নেওয়ার কথা বলা হয়নি। শুধুমাত্র সতর্কতা অবলম্বনের কথা বলা হয়েছে।

সূত্র: গালফ নিউজ/টাইমস অব ইসরাইল

আরএ

যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রকে যে ৭ শর্ত মানতে বলছে ইরান

ভোটের বাকি তিন দিন, জরিপে এগিয়ে ট্রাম্পবিরোধীরা

পরমাণু নীতি পুনর্বিবেচনা এখন জনতার দাবি: তেহরানের খতিব

সৌদি আরবের তেলসমৃদ্ধ অঞ্চলে ড্রোন হামলা

যুক্তরাষ্ট্রের নির্বাচনি ব্যবস্থার দুর্বলতা প্রকাশ করছে ভুয়া জরিপ

গুপ্তচরবৃত্তির দায়ে যুক্তরাষ্ট্রে দুই চীনা নাগরিকের কারাদণ্ড

হরমুজে ট্যাংকারে মাইনের আঘাত, ভারতীয় নাবিক উদ্ধার

হরমুজের কাছে জাহাজে হামলা, ২৫ নাবিককে উদ্ধার করল ওমান

বলসোনারোর যুক্তরাষ্ট্রে পলায়ন, আর্জেন্টিনার কূটনীতিককে তলব ব্রাজিলের

ফের হামলা হলে ধ্বংসাত্মক জবাব দেওয়ার হুঁশিয়ারি আরাগচির