হোম > বিশ্ব

যুক্তরাষ্ট্র থেকে ধনী দেশগুলোর ভর্তুকি পাওয়ার দিন শেষ: হেগসেথ

আমার দেশ অনলাইন

মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ বলেছেন, ধনী দেশগুলোকে যুক্তরাষ্ট্রের ভর্তুকি দেওয়ার যুগ শেষ হয়ে গেছে। শনিবার সিঙ্গাপুরে শাংরি-লা সংলাপে অংশ নিয়ে তিনি একথা বলেন।

হেগসেথ বলেন, প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল যদি কোনো আধিপত্যবাদী শক্তির মাধ্যমে নিয়ন্ত্রিত হয়, তাহলে আঞ্চলিক ক্ষমতার ভারসাম্য নষ্ট হবে। তিনি আরো বলেন, ইরানের সঙ্গে যুদ্ধ নিয়ে কয়েক মাস ধরে আলোচনা চললেও যুক্তরাষ্ট্র একটি ‘মুক্ত ও উন্মুক্ত ইন্দো-প্যাসিফিক’ বজায় রাখতে প্রতিশ্রুতিবদ্ধ।

হেগসেথ বলেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অধীনে যুক্তরাষ্ট্র ও চীনের সম্পর্ক গত অনেক বছরের তুলনায় ভালো।

তিনি বলেন, ‘সামরিক পর্যায়ে যোগাযোগের উন্মুক্ত পথ বজায় রেখে আমরা আমাদের চীনা প্রতিপক্ষের সঙ্গে আরো ঘন ঘন বৈঠক করছি।’

মার্কিন প্রতিরক্ষামন্ত্রী আরো বলেন, ‘যুক্তরাষ্ট্র জোর দিয়ে বলছে চীন যেন এই অঞ্চলে আমাদের দীর্ঘদিনের অবস্থানকে সম্মান করে।’

সূত্র: মিডল ইস্ট আই

আরএ

ফ্রান্সজুড়ে বিক্ষোভকারীদের ৬৫টি কর্মসূচি, গ্রেপ্তার ২৭ জন

আলোচনার উদ্যোগকে স্বাগত, তবে যুদ্ধের আশঙ্কা উড়িয়ে দিচ্ছে না ইরান: আরাগচি

ফ্রান্সে ফের শিক্ষাপ্রতিষ্ঠান অবরোধের ঘোষণা শিক্ষার্থী সংগঠনগুলোর

লন্ডনে ফিলিস্তিনপন্থি সংগঠনের পক্ষে বিক্ষোভ, শত শত গ্রেপ্তারের আশঙ্কা

কলকাতায় বাংলাদেশ উপ-হাইকমিশন ঘেরাও করল বঙ্গসেনা

আফগানিস্তান ছেড়ে পালানো শরণার্থীদের পাকিস্তানে পাঠানোর পরিকল্পনা ট্রাম্প প্রশাসনের

যুদ্ধবিরতির মধ্যেই প্রতিদিন স্বজন হারাচ্ছেন গাজাবাসী, ৪৮ ঘণ্টায় নিহত ৬

ফের হামলার দুঃসাহস দেখালে যুদ্ধ বিস্তীর্ণ অঞ্চলে ছড়িয়ে পড়বে: ইরান

মধ্যপ্রাচ্যে যুদ্ধ নয়, শান্তি ফেরানোর আহ্বান সৌদি আরবের

শত্রুর হামলার জবাব দিতে ভৌগোলিক সীমা মানবে না ইরান: মোজতবা খামেনি