হোম > বিশ্ব

ইরান কোনো হুমকিকে পাত্তা দেয় না: বাঘাই

আমার দেশ অনলাইন

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেছেন, বর্তমানে পাকিস্তানে কোনো আনুষ্ঠানিক সফর বা পাকিস্তানি মধ্যস্থতাকারীদের তেহরান সফরের পরিকল্পনা নেই। তিনি বলেন, ‘তেহরান কোনো হুমকিকে পাত্তা দেয় না।’

বাঘাই বলেন, ‘সাম্প্রতিক সপ্তাহগুলোতে যে পরিবর্তন এসেছে, তা পাকিস্তান ও অন্যান্য দেশের মধ্যস্থতার কারণে হয়েছে।’

তার মতে, চলমান আলোচনা যাতে সফল না হয়, সেই চেষ্টা করতে পারে ইসরাইল। তিনি বলেন, ‘জায়নবাদী শক্তিগুলো যাতে চুক্তি না হয় সে জন্য সর্বোচ্চ চেষ্টা করছে। ইসরাইল পদক্ষেপ নিতে পারে বলে আশঙ্কা করছি।’

তিনি আরো বলেন, ‘কোনো কিছুই উড়িয়ে দেওয়া যায় না। তবে, যুদ্ধ ও সংঘাত আহ্বানকারী দেশগুলো, যার মধ্যে জায়নবাদী শক্তিগুলোও অন্তর্ভুক্ত, তারা মার্কিন কর্মকর্তাদের ওপর প্রভাব ফেলতে পারে।’

বাঘাই বলেন, সমঝোতা স্মারক চূড়ান্ত হলে পারমাণবিক বিষয় নিয়ে আলোচনা করা হবে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি সম্ভাব্য সমঝোতা স্মারকের অনেক বিষয়ে সিদ্ধান্তে পৌঁছানো গেলেও এর মানে এই নয় যে দুই পক্ষ চুক্তি স্বাক্ষরের খুব কাছাকাছি রয়েছে।’

তিনি আরো বলেন, ‘যদি চুক্তিটি চূড়ান্ত হয়, তাহলে পরমাণুসহ অন্যান্য বিষয় নিয়ে ৬০ দিনের মধ্যে আলোচনা করা হবে।’

সূত্র: আলজাজিরা

আরএ

ইরানে হামলার ইঙ্গিত ট্রাম্পের, সরকার উৎখাতের ঘোষণা নেতানিয়াহুর

শত্রুদের নতুন লক্ষ্যবস্তুর তালিকা প্রস্তুত, জানাল ইরান

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে যুদ্ধ কেউ চায় না: তুরস্ক

জীবনযাত্রার ব্যয়বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভে উত্তাল ফ্রান্স, গ্রেপ্তার ৫৬৫

ভারতে মোদিবিরোধী দলগুলো এক ছাতার নিচে, নতুন রাজনৈতিক চাপে সরকার

মোসাদের সহায়তায় দেশ ছাড়েন ব্রাজিলের পরাজিত প্রার্থী

ইথিওপিয়ার সামরিক ঘাঁটি থেকে আরএসএফকে অস্ত্র সরবরাহের অভিযোগ সুদানের

‘গাজার শিশুরাও আমাদের সন্তান’— লন্ডনে কনসার্টে মার্কিন র‍্যাপার ম্যাকলমোর

ইসরাইলে ‘জায়নবাদী সরকার’ গঠনে ৪ শর্ত দিলেন আইজেনকোট

প্রভাব বিস্তারের লড়াইয়ে আলজেরিয়া-মরক্কো