হোম > বিশ্ব

আমেরিকার মধ্যবর্তী নির্বাচনের পরই ইরান যুদ্ধ শেষ হতে পারে

আল-জাজিরা

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প । ছবি: এপি

আমেরিকার মধ্যবর্তী নির্বাচনের পরই ইরান যুদ্ধ শেষ হতে পারে বলে আবারও মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

তিনি বলেছেন, সম্ভবত নির্বাচনের পরপরই যুদ্ধের অবসান হতে পারে।

আলাবামার মোবাইলে এক সমাবেশে বক্তব্য দেওয়ার সময় ট্রাম্প এসব কথা বলেন। একই সঙ্গে তিনি ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র কার সঙ্গে আলোচনা করবে, তা নিয়ে প্রশ্ন তোলেন। তবে তিনি জোর দিয়ে বলেন, ইরানকে কোনোভাবেই পারমাণবিক অস্ত্র অর্জন করতে দেওয়া হবে না।

ট্রাম্প বলেন, ইরানের সঙ্গে আলোচনার জন্য ‘কাউকে খুঁজে পাচ্ছেন না’।

তার ভাষায়, ‘আমি জানি না কার সঙ্গে কথা বলব। কথা বলার মতো কেউ নেই। কেউ প্রেসিডেন্ট হতে চায় না।’

ইরান কখনো পারমাণবিক অস্ত্র পাবে না বলেও মন্তব্য করেন ট্রাম্প। তিনি বলেন, ‘ইরানের কখনোই পারমাণবিক অস্ত্র থাকবে না। পারমাণবিক অস্ত্র থাকতে পারে না।’

ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নেওয়ার প্রয়োজনীয়তা তুলে ধরে ট্রাম্প বলেন, ‘এটি কয়েক বছর আগেই অন্য প্রেসিডেন্টদের করা উচিত ছিল। আমাদের সব সময় কঠিন কাজটি করতে হয়।’

ইরানের সামরিক সক্ষমতা নিয়েও মন্তব্য করেন ট্রাম্প। তিনি বলেন, ‘তাদের কোনো নৌবাহিনী নেই, বিমানবাহিনী নেই, রাডার নেই, বিমান প্রতিরক্ষাব্যবস্থাও নেই।’

ইরানের অর্থনীতি নিয়েও কথা বলেন ট্রাম্প। তার দাবি, দেশটির অর্থনীতি ‘ধ্বংসের পথে’ এবং সেখানে মূল্যস্ফীতি প্রায় ৩১০ শতাংশ।

যুদ্ধের সময়কাল নিয়ে ট্রাম্প বলেন, ‘এটি খুব শিগগিরই শেষ হতে যাচ্ছে, সম্ভবত নির্বাচনের পরপরই।’

ইরানকে ঘিরে অবরোধের প্রসঙ্গও তোলেন তিনি। ট্রাম্প বলেন, ‘অবরোধের কথা কী? আমরা এটিকে ইস্পাতের প্রাচীর বলি।’

যুদ্ধ শেষ হলে তেলের দাম দ্রুত কমে আসবে বলেও মন্তব্য করেন ট্রাম্প। তিনি বলেন, ‘যুদ্ধ শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই তেলের দাম দ্রুত কমে আসবে।’

ট্রাম্প আরো বলেন, যুক্তরাষ্ট্র শিগগিরই দেশটির কৌশলগত তেল মজুত বা স্ট্র্যাটেজিক পেট্রোলিয়াম রিজার্ভ (এসপিআর) আবার পূরণ করা শুরু করবে।

তিনি বলেন, ‘আমরা খুব শিগগিরই আমাদের কৌশলগত মজুত আবার পূরণ করব, বিনা মূল্যে।’ তবে এ বিষয়ে তিনি বিস্তারিত কিছু জানাননি।

এএম

তামিল নায়কদের হার মানাচ্ছে ছুরিকাহত ভারতীয় পাইলটের গল্প

পাকিস্তানে ভারত সমর্থিত ১১ সন্ত্রাসী নিহত

তিমির ধাক্কায় ডুবল প্রমোদতরী ১৮ ঘণ্টা পর উদ্ধার চার নাবিক

সিইসির পদত্যাগ দাবিতে দিল্লিতে বিক্ষোভের ডাক ককরোচদের

ট্রাম্পের যুদ্ধ জয় কেবল কল্পনায়: ইরানের নিরাপত্তা প্রধান

বিক্ষোভে প্রকম্পিত ভারত, সিইসির পদত্যাগ দাবি

ট্রাম্পের নীতিতে এবার প্রকাশ্যে সরব মোদির ভারত

ইয়েমেনে ৪ কার্গো বিমানবোঝাই অস্ত্র পাঠাল পাকিস্তান

তুরস্কের সঙ্গে জ্বালানি চুক্তি করতে যাচ্ছে ইরাক

২৪ ঘণ্টায় ৪৭৪ অভিযান, ১৫৪০ হুথি সদস্য হতাহত