হোম > বিশ্ব

পাকিস্তানে প্রবল বৃষ্টিপাত, ৯ জনের মৃত্যু

আমার দেশ অনলাইন

পাকিস্তানের বান্নু ও পার্শ্ববর্তী জেলাগুলোতে প্রবল বর্ষণে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এতে এ পর্যন্ত নয়জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আহত হয়েছেন আরো ৪৭ জন।

বান্নুতে ভারি বর্ষণে বেশ কয়েকটি বাড়ির ছাদ ধসে পড়ায় নয়জনের মৃত্যু হয়। এছাড়া আহত হন আরো ৪০ জন ।

বেশ কয়েকটি ক্ষতিগ্রস্ত এলাকায় কাঠামোগত গুরুতর ক্ষতির খবর পাওয়া গেছে। আটকেপড়া বাসিন্দাদের উদ্ধারের জন্য ঘটনাস্থলে পৌঁছেছে উদ্ধারকারী দল।

কোটকা গুলাম কাদির এলাকায় একটি বাড়ির বারান্দা ধসে পড়ে দুই শিশুর মৃত্যু হয়েছে এবং আরো ৩৫ জন আহত হয়েছেন। পিডিএমএ উদ্ধার অভিযান চালিয়ে ধ্বংসস্তূপের নিচে আটকেপড়াদের বের করে আনে এবং তাৎক্ষণিক চিকিৎসা সহায়তা দেয়।

এ ছাড়া ওয়ালখাই মামাখেল এলাকায় ছাদ ধসে দুই শিশুর মৃত্যু হয়েছে এবং একজন আহত হয়েছেন। শামদি কালা মান্ডি এলাকায় ভারি বৃষ্টির কারণে একটি বাড়ির ছাদ ভেঙে পড়ে এক নারীর মৃত্যু হয়েছে।

পিডিএমএ জানিয়েছে, প্রদেশজুড়ে মঙ্গলবার (৩১ মার্চ) পর্যন্ত থেমে থেমে বৃষ্টি চলতে পারে। তাই সবাইকে সতর্ক থাকার, দুর্বল স্থাপনা থেকে দূরে থাকার এবং নিরাপত্তা নির্দেশনা মেনে চলার আহ্বান জানানো হয়েছে।

সূত্র: সামা টিভি

মাঝ আকাশে বিমানের জানালা ভেঙে বের হয়ে গেল যাত্রীর মাথা

তুরস্কে আজানের ধ্বনিতে মুগ্ধ আইসল্যান্ডের প্রধানমন্ত্রী

পিছনে তাকালেই গুলি, যেভাবে অন্ধকারে পুশইন করে বিএসএফ

এবার অমুসলিম দেশেও ইসরাইলি পণ্য আমদানি নিষিদ্ধ

বালুতে প্রতিকৃতি এঁকে মিসরের কোচকে সম্মান জানালেন ফিলিস্তিনিরা

সাবেক প্রধানমন্ত্রী মাহাথীরের জন্মদিনে শুভেচ্ছা জানালেন আনোয়ার ইব্রাহীম

চোরাবালিতে নামলেন ট্রাম্প, যেখান থেকে বের হওয়া কঠিন

জুমার নামাজ শেষে আল-আকসার গ্র্যান্ড মুফতিকে আটক করল ইসরাইল

নির্বাচনি সমাবেশে ৪১ জন নিহতের ঘটনায় পুলিশকে দায়ী করলেন বিজয়

ইউরোপের প্রতিরক্ষায় ভরসা তুরস্ক, ন্যাটোতে বাড়ছে আঙ্কারার গুরুত্ব