হোম > বিশ্ব

এক দিনে ৪০ হিজবুল্লাহ যোদ্ধাকে হত্যার দাবি ইসরাইলের

আমার দেশ অনলাইন

দক্ষিণ লেবাননে আকাশ, স্থল ও সমুদ্রপথে সমন্বিত হামলায় গত ২৪ ঘণ্টায় অন্তত ৪০ জন হিজবুল্লাহর যোদ্ধাকে হত্যার দাবি করেছে ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)।

বৃহস্পতিবার আল জাজিরার এক প্রতিবেদনে আইডিএফ জানায়, তারা গত এক দিনে হিজবুল্লাহর সামরিক স্থাপনাসহ বিভিন্ন অবকাঠামো লক্ষ্য করে ব্যাপক বিমান হামলা চালিয়েছে।

এসব হামলায় দেশটির অস্ত্রের গুদাম ও রকেট উৎক্ষেপণ কেন্দ্রসহ গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি স্থাপনা ধ্বংস করা হয়েছে বলে দাবি করেছে আইডিএফ।

এ ছাড়া দক্ষিণ লেবাননের কিছু এলাকায় চলমান স্থল অভিযানে ইসরাইলি সেনারা একটি হিজবুল্লাহ সেল শনাক্ত করে তা ‘নিষ্ক্রিয়’ করেছে বলে জানানো হয়।

একই সঙ্গে ইসরাইলি নৌবাহিনীও দক্ষিণাঞ্চলে একটি অস্ত্রের গুদামে হামলা চালিয়েছে।

আকাশ, স্থল ও সমুদ্রপথে সমন্বিত এই অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪০ জনের বেশি হিজবুল্লাহ সদস্য নিহত হয়েছেন বলে দাবি করছে সংস্থাটি। তবে এই দাবির বিষয়ে হিজবুল্লাহর পক্ষ থেকে এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

যুক্তরাষ্ট্রের এইচ-১বি ভিসায় বসছে বাড়তি ফি, বিপর্যয়ে পড়বে ভারতীয়রা

শিক্ষার্থীদের জন্য স্কুলে মোবাইল নিষিদ্ধ করলেন ম্যাক্রোঁ

মধ্যপ্রাচ্য সংকটের কূটনৈতিক সমাধানের আহ্বান শি জিনপিংয়ের

সৌদি তেলবাহী ট্যাংকারে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুতিদের

ইউরোপীয় দুই আইনপ্রণেতাকে দেশে ঢুকতে দিল না ইসরাইল

সিরিয়ার আসাদপন্থি ‘ব্যারেল বোমা মুফতি’ খ্যাত হাসুনের যাবজ্জীবন কারাদণ্ড

যুদ্ধবিরতির মাঝেই গাজায় হামাস যোদ্ধাকে হত্যার দাবি ইসরাইলের

২০ বছর আগে পদাবনতি, গ্রহের মর্যাদা আবার কি ফিরে পাবে প্লুটো

‘বিশ্বাসঘাতকতা’ করেছে বিজেপি সরকার, ফের রাস্তায় নামার ঘোষণা ককরোচদের

৪৫ ট্যাংকারকে কালো তালিকাভুক্ত করল ইরান