হোম > বিশ্ব

পাকিস্তান থেকে ফেরার পথে ট্রাক উল্টে ২২ আফগান নিহত

আমার দেশ অনলাইন

পাকিস্তান থেকে দেশে ফেরার পথে পূর্ব আফগানিস্তানে ট্রাক উল্টে ২২ আফগান শরণার্থী নিহত হয়েছেন। আহত হয়েছে আরো ৩৬ জন। হতাহতদের মধ্যে বেশির ভাগই নারী ও শিশু।

প্রাদেশিক গভর্নরের মুখপাত্র আব্দুল মালিক নিয়াজাই বলেন, আফগান রাজধানী কাবুল ও নানগারহার প্রদেশকে সংযোগকারী প্রধান মহাসড়কে লঘমান প্রদেশে এ দুর্ঘটনা ঘটে।

তিনি জানান, নিহতদের মধ্যে ১০ জন শিশু ও পাঁচজন নারী রয়েছে। আহতদের নানগারহারের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

প্রাদেশিক জনস্বাস্থ্য পরিচালক আমিনুল্লাহ শরিফ বলেন, ২২ জন নিহত ও প্রায় ৩৬ জন আহত হয়েছে। তিনি বলেন, চালক ঘুমিয়ে পড়লে ট্রাকটি খাদে পড়ে যাওয়ায় এ দুর্ঘটনা ঘটে।

পাকিস্তান ২০২৩ সালে অভিবাসীদের ওপর কঠোর দমন অভিযান শুরু করে। প্রায় একই সময়ে ইরানও আফগান অভিবাসীদের বহিষ্কার করা শুরু করে। এরপর দুই দেশ থেকে লাখ লাখ আফগান দেশে ফিরে এসেছেন।

সূত্র: বার্তা সংস্থা এপি

আরএ

ইরানের ‘পিকঅ্যাক্স’ পর্বতে হামলার হুমকি দিলেন ট্রাম্প

বাবরির পর এবার মথুরা-বৃন্দাবনে শাহী মসজিদ ভেঙে মন্দির চত্বর, ঘোষণা যোগী আদিত্যনাথের

হরমুজে অচলাবস্থা ভাঙতে মরিয়া যুক্তরাষ্ট্র, নিয়ন্ত্রণ ধরে রাখতে চায় ইরান

মালদ্বীপে ভারতীয় সেনা থাকবে না, সাদা পোশাকেও নয়: মুইজ্জু

টানা বৃষ্টিতে চীনে বাঁধ ভেঙে বিপর্যয়, ধসে পড়েছে শতাধিক বাড়ি

ফিলিস্তিনিদের সমর্থন দেয়ায় ধর্মযাজকের বাড়িতে ব্রিটিশ পুলিশের অভিযান

ভারতে বিমানের টয়লেটে ‘বোমা রয়েছে’ চিরকুট, আতঙ্কে নামিয়ে নেওয়া হলো সব যাত্রী

ইরানের বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞায় ইইউর অবস্থান নিয়ে ধোঁয়াশা

সিজেপি সদস্যের বাবার ওপর হামলা, অভিযুক্তকে ছেড়ে দেওয়ায় পুলিশের বিরুদ্ধে প্রশ্ন

নেপাল-তিব্বতে মৃত বেড়ে ১৩১৮, নিখোঁজ ৫৬১৪