হোম > বিশ্ব

ট্রাম্পের অস্ত্র মেরে দিয়েছে কুর্দিরা

আমার দেশ অনলাইন

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্র ‘কুর্দিদের মাধ্যমে’ ইরানি বিক্ষোভকারীদের পাঠানো অস্ত্র মেরে দেওয়ার অভিযোগ তুলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফক্স নিউজের এক সাক্ষাৎকারে ট্রাম্প নিজেই এ তথ্য ফাঁস করেছেন।

ট্রাম্প বলেন, চলতি বছরের জানুয়ারিতে ইরানে সরকারবিরোধী বিক্ষোভকারীদের হাতে অস্ত্র পৌঁছে দেওয়ার চেষ্টা করেছিল ওয়াশিংটন। তবে অস্ত্রগুলো শেষ পর্যন্ত বিক্ষোভকারীদের হাতে পৌঁছাতে পারেনি।

সাক্ষাৎকারে তিনি বলেন, আমরা তাদের প্রচুর বন্দুক পাঠিয়েছিলাম, আমরা সেগুলো কুর্দিদের মাধ্যমে পাঠিয়েছিলাম। তবে তিনি ‘কুর্দি’ বলতে সুনির্দিষ্টভাবে কাদের বুঝিয়েছেন বা কোন গোষ্ঠীর মাধ্যমে এই কাজ করা হয়েছিল, সে সম্পর্কে বিস্তারিত কোনো তথ্য দেননি।

মার্কিন প্রেসিডেন্ট বলেন, তার ধারণা কুর্দিরা ওই অস্ত্রগুলো নিজেদের কাছেই রেখে দিয়েছে। অর্থাৎ, বিক্ষোভকারীদের সহায়তা করার জন্য পাঠানো মার্কিন অস্ত্র মাঝপথেই কুর্দি যোদ্ধারা আত্মসাৎ করেছে বলে তিনি মনে করছেন।

ইয়েমেন যুদ্ধে সামরিক হস্তক্ষেপের অভিযোগ প্রত্যাখ্যান ইরানের

বিশ্বশান্তির জন্য যুক্তরাষ্ট্রকে বড় হুমকি মনে করেন ৭৪ শতাংশ ব্রিটিশ

অনুপ্রবেশকারীর গল্প সাজিয়ে মুসলিমদের নিশানা করা হচ্ছে: ওয়াইসি

হঠাৎ সবাই হাবীবীর অর্থ খোঁজা শুরু করলো যে কারণে

নিজেদের না খাইয়ে ইসরাইলিদের বিনোদনের ব্যবস্থা করছেন ট্রাম্প: কার্লসন

যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ স্পিকার হতে যাওয়া কে এই হাকিম জেফ্রিস

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ইতিহাস গড়লেন হিজাবধারী পাঁচ মুসলিম নারী

ইরান যুদ্ধের জেরে ক্ষীণ হচ্ছে ভ্যান্সের প্রেসিডেন্ট হওয়ার সম্ভাবনা

হেরে গিয়েও জুয়ার টেবিল ছাড়ছে না ট্রাম্প প্রশাসন: গালিবাফ

হরমুজে মাইনে আঘাত পেয়ে ট্যাংকারে আগুন, বন্ধ চলাচল