হোম > বিশ্ব

যৌন সহিংসতার কালো তালিকায় ইসরাইল, সিদ্ধান্তকে স্বাগত জানালেন জাতিসংঘ বিশেষজ্ঞ

আমার দেশ অনলাইন

ফিলিস্তিনিদের বিরুদ্ধে সংঘটিত যৌন সহিংসতার অভিযোগে ইসরাইলকে জাতিসংঘের কালো তালিকাভুক্ত করার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা বিষয়ক জাতিসংঘের বিশেষ প্রতিবেদক রিম আলসালেম।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে রিম আলসালেম বলেন, এই তালিকাভুক্তি অনেক আগেই হওয়া উচিত ছিল। সিদ্ধান্তটি আসতে এত দেরি হওয়ায় আমি অতীতে হতাশা প্রকাশ করেছিলাম।

তিনি আরও বলেন, ফিলিস্তিনি নারী, পুরুষ ও শিশুদের বিরুদ্ধে ইসরাইলের পক্ষ থেকে সংঘটিত পরিকল্পিত, ব্যাপক ও ভয়াবহ যৌন সহিংসতার ঘটনা স্বাধীনভাবে নথিভুক্ত ও যাচাই করা হয়েছে।

এর আগে জানা যায়, যুদ্ধক্ষেত্রে যৌন সহিংসতার সঙ্গে জড়িত দেশের তালিকায় ইসরাইলের নাম অন্তর্ভুক্ত করায় জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের সঙ্গে সব ধরনের যোগাযোগ বিচ্ছিন্ন করার ঘোষণা দিয়েছে ইসরায়েল।

মানবাধিকার সংগঠনগুলোর একাধিক প্রতিবেদনে গাজায় চলমান ইসরাইলি হামলা এবং আটক ফিলিস্তিনিদের ওপর সংঘটিত ব্যাপক ও পদ্ধতিগত যৌন সহিংসতার অভিযোগ উঠে এসেছে। বিশেষ করে ইসরাইলি বন্দিশিবিরে আটক ব্যক্তিদের বিরুদ্ধে নির্যাতন ও যৌন সহিংসতার নানা তথ্য আন্তর্জাতিক মহলে উদ্বেগ সৃষ্টি করেছে। সূত্র- আল জাজিরা

সংঘাতের মধ্যেও ১১ দিনে তেল থেকে ইরানের আয় ১০০ কোটি ডলার

বয়সের অনেক ফারাক, এমন দম্পতিদের ভালোবাসায় বোঝাপড়া কতটা

নেপালে বন্যায় টিকে থাকা সবুজ বাড়ি: অলৌকিক, ভাইরাল ও বন্যা-প্রতিরোধী!

যুক্তরাজ্যে মোহন ভগবতের অনুষ্ঠান বর্জনের আহ্বান প্রবাসী সংগঠনগুলোর

হরমুজ এড়িয়ে জ্বালানি পরিবহনে নতুন পথ, গুরুত্বপূর্ণ হয়ে উঠছে সিরিয়া

ইরানের ‘ক্যাসল ব্রেকার’ ক্ষেপণাস্ত্র, সামরিক সক্ষমতার অনন্য প্রতীক

ইউক্রেন যুদ্ধ নিয়ে বৈঠকে বসছেন বার্নহাম ও ম্যাক্রোঁ

পশ্চিমবঙ্গে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, রাজনৈতিক উত্তেজনা বাড়ার শঙ্কা

এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের বিমানে হঠাৎ বিপদ সংকেত, জরুরি অবতরণ

পাকিস্তানে ভারতীয় মদতপুষ্ট ১৫ সন্ত্রাসী নিহত