হোম > বিশ্ব

ট্রাম্পের অর্থনৈতিক যুদ্ধ হিতে বিপরীত হবে: ইরানের স্পিকার

আমার দেশ অনলাইন

ছবি: প্রেস টিভি

ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ সতর্ক করে বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের অর্থনীতিকে বিচ্ছিন্ন করতে যে নতুন অভিযান শুরু করতে যাচ্ছেন, তা শেষ পর্যন্ত মার্কিন করদাতা ও ব্যবসায়ীদের জন্যই ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে।

রোববার সামাজিকমাধ্যম এক্সে দেওয়া পোস্টে ট্রাম্পের পরিকল্পনার কঠোর সমালোচনা করেন গালিবাফ । একই সঙ্গে তিনি একটি ভিডিও শেয়ার করেন, যেখানে দেখানো হয়েছে—ইরানের ওপর অর্থনৈতিক চাপ এবং জ্বালানি বাজারে অস্থিরতা শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্রের অর্থনীতিতেও নেতিবাচক প্রভাব ফেলতে পারে।

যুক্তরাষ্ট্রে পণ্যের দাম নিয়ন্ত্রণে ট্রাম্প প্রশাসনের সাম্প্রতিক উদ্যোগের প্রসঙ্গ টেনে গালিবাফ ব্যঙ্গ করে লেখেন, ‘মাংসের দাম কমাতে হিমায়িত মাংস আমদানি? ঠিক আছে, এটি হয়তো কাজ করতে পারে।’ তবে একই সঙ্গে তিনি প্রশ্ন তোলেন, ট্রাম্প প্রশাসন দেশটির অন্যান্য অর্থনৈতিক সংকট মোকাবিলায় কী পরিকল্পনা নিয়েছে?

ট্রাম্পকে কটাক্ষ করে তিনি জানতে চান, ‘বন্ডের ক্ষেত্রে আপনার পরিকল্পনা কী? তাহলে কি ট্রাম্প প্রশাসন বন্ডের জন্য ‘হিমায়িত সুদের হার’, আবাসনের জন্য ‘হিমায়িত বাড়ির ক্রেতা’ এবং মজুরির জন্য ‘হিমায়িত বেতন’ আমদানি করবেন?’

গালিবাফ বলেন, ‘হিমায়িত পররাষ্ট্রনীতি একটি স্থবির অর্থনীতি তৈরি করে।’

তিনি মার্কিন প্রেসিডেন্টকে সতর্ক করে আরো বলেন, ‘এখন শুধু যে জিনিসটি চলমান, তা হলো ইরানের বুমেরাং-যা ঘুরে আপনার মুখেই আঘাত করতে আসছে।’

ইরানের বিরুদ্ধে ‘সবচেয়ে ভয়াবহ’ অর্থনৈতিক অভিযান চালানোর ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে তিনি মিত্র দেশগুলোকে ইরানের অর্থনীতিকে বিচ্ছিন্ন করার নতুন অভিযানে যুক্ত হওয়ার আহ্বানও জানান তিনি।

ট্রাম্পের এই উদ্যোগকে ইতোমধ্যে ‘মার্কিন অর্থনৈতিক সন্ত্রাসবাদ’ হিসেবে আখ্যায়িত করে প্রত্যাখ্যান করেছে তেহরান ।

সূত্র: মেহের

আরএ

বিশ্ববাজারে ফের চড়া স্বর্ণের দাম

নিউইয়র্কের রেস্তোরাঁয় গুলি, নিহত ১

হরমুজে জাহাজ চলাচলে ফি আরোপের খসড়া আইন অনুমোদন ইরানের

শিক্ষাপ্রতিষ্ঠানে জাতীয় কোরআন প্রতিযোগিতা আয়োজন করবে সরকার

হরমুজে জাহাজ চলাচল নিয়ে ইরানের হুঁশিয়ারি

তেহরানে যাচ্ছেন ওমানের পররাষ্ট্রমন্ত্রী

ফিলিস্তিনে আন্তর্জাতিক সুরক্ষা বাহিনী মোতায়েনের আহ্বান আলবানিজের

গাজায় শিশুদের ঘুড়ি ওড়ানো নিয়ে ইসরাইলের হুমকি

নতুন উত্তেজনার কেন্দ্রে পানামা খাল, উসকে দিচ্ছে পরাশক্তিগুলোর বিরোধ

কঙ্গোয় ইবোলা ভাইরাসে মৃত্যু বেড়ে ২৬৪২