হোম > বিশ্ব

শিগগির ৪ ডলারের পেট্রোলের অভাব বোধ করবেন মার্কিনিরা: গালিবাফ

আমার দেশ অনলাইন

ছবি: ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ

হরমুজ প্রণালি ঘিরে ইরানের বন্দরগুলো অবরোধ করার মার্কিন ঘোষণার প্রতিক্রিয়ায় ইরান বলেছে, তারা মার্কিন হুমকির মুখে নতি স্বীকার করবে না। শান্তি আলোচনায় নেতৃত্বদানকারী ইরান পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ মার্কিন অবরোধের ঘোষণার প্রতিক্রিয়ায় বলেন, শিগ্‌গির আমেরিকানরা চার বা পাঁচ ডলারের পেট্রোলের অভাব বোধ করবেন।

আজ রোববার সামাজিক মাধ্যম এক্সে দেওয়া পোস্টে তিনে লেখেন, ‘বর্তমান জ্বালানি তেলের দাম উপভোগ করে নিন। আপনাদের এই তথাকথিত ‘অবরোধের’ কারণে শিগ্‌গির আপনারা চার বা পাঁচ ডলারের পেট্রোলের অভাব বোধ করবেন।’

এই পোস্টে তেলের দাম আরো বাড়ার ইঙ্গিত বোঝা যায়।

গালিবাফ এর আগেও বলেছিলেন, ইরান হুমকির চাপে আত্মসমর্পণ করবে না।

হরমুজ প্রণালিতে ‘সব জাহাজ’ অবরোধ করার বিষয়ে ডোনাল্ড ট্রাম্পের হুমকির জবাবে ইরানের বিপ্লবী গার্ড আইআরজিসির নৌবাহিনী সতর্ক করে দিয়েছে যে, এই জলপথের কাছাকাছি আসা যেকোনো সামরিক জাহাজের বিরুদ্ধে ‘কঠোর ব্যবস্থা’ নেওয়া হবে।

সূত্র: সিএনএন

মস্কোয় প্রদর্শনীতে তুলে ধরা হলো রাশিয়ার ১১০০ বছরের ইসলামী ঐতিহ্য

ইসরাইলি দখলদারিত্বের অবসান ছাড়া শান্তি আসবে না: জাতিসংঘে কাতার

ইয়েমেনের আল-মাখা বন্দরে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলা

তিব্বতে ভূমিকম্প, তিন মিনিট পর নেপালে ভয়াবহ বন্যা—নেপথ্যে কী

নেপালের আকস্মিক বন্যায় কানাডার ২৪ নাগরিক নিখোঁজ

নেপালে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১৫৭, চলছে ব্যাপক উদ্ধার অভিযান

আলোচনা মানেই আপস নয়, মার্কিন সংলাপের সমালোচনার জবাবে গালিবাফ

পানামায় জরুরি অবস্থা, সালভাদর-হন্ডুরাসে রেড অ্যালার্ট জারি

ফরাসি নানকে হামলা, ‘মানসিক অসুস্থ’ বলে ইহুদি বসতি স্থাপনকারীকে দায়মুক্তি

পশ্চিম তীরে সহিংসতা ও গণগ্রেপ্তার বন্ধে নেতানিয়াহুকে মার্কিন সিনেটরদের কড়া বার্তা