হোম > বিশ্ব

যুক্তরাষ্ট্রকে কড়া সতর্কবার্তা দিলেন আরাগচি

আমার দেশ অনলাইন

ছবি: বার্তা সংস্থা আনাদোলু

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেছেন, যুদ্ধবিরতি অথবা ইসরাইলের হয়ে যুদ্ধ— যুক্তরাষ্ট্রকে এ দুটির মধ্যে যেকোনো একটিকে বেছে নিতে হবে। বুধবার সামাজিক মাধ্যম এক্সে দেওয়া পোস্টে তিনি এ কথা বলেন।

পোস্টে আরাগচি বলেন, ‘যুক্তরাষ্ট্র ও ইরানের যুদ্ধবিরতির শর্তগুলো পরিষ্কার ও স্পষ্ট: যুক্তরাষ্ট্রকে এখন অবশ্যই বেছে নিতে হবে যে তারা যুদ্ধবিরতি চায়, নাকি ইসরাইলের হয়ে যুদ্ধ করতে চায়। কারণ, এ দুটো একসঙ্গে চলতে পারবে না।’

তিনি লেখেন, ‘বিশ্ব লেবাননে গণহত্যা দেখছে। এখন বল যুক্তরাষ্ট্রের কোর্টে। বিশ্ব দেখছে যে দেশটি তার প্রতিশ্রুতি অনুযায়ী পদক্ষেপ নেবে কি না।’

এক মাসের বেশি সময় ধরে যুদ্ধ চলার পর মঙ্গলবার যুদ্ধবিরতি ঘোষণা করে যুক্তরাষ্ট্র ও ইরান।

সূত্র: আনাদোলু

ইউক্রেনকে ৬১০ কোটি ইউরোর নতুন প্রতিরক্ষা সহায়তা অনুমোদন ইইউর

ইরানভীতিকে কাজে লাগিয়ে আরব দেশগুলোর কোষাগার খালি করছে আমেরিকা

আগ্রাসী শর্তের ভিত্তিতে যুদ্ধের সমাপ্তি হতে দেবে না ইরান

অভ্যন্তরীণ দ্বন্দ্বে পতনের দ্বারপ্রান্তে ইসরাইল: সাবেক জেনারেল

ভারতে গোয়ালঘরে স্কুল দেখতে গিয়ে হামলার শিকার ককরোচ পার্টি

দিল্লিতে রেড অ্যালার্ট জারি, ফিরে গেল ১৫ বিমান

কথিত মাদক পাচারকারী নৌযানে মার্কিন হামলা, নিহত দুই

ইরান সফরে পাক সেনাপ্রধান, স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক

হামলায় সহায়তা না করলে ভয় পাওয়ার কারণ নেই: তেহরান

হরমুজের নিরাপত্তাকে নতুন রূপ দিতে পারে ইরান-পাকিস্তান সংলাপ