হোম > বিশ্ব

চীনের মহাকাশ স্টেশনে প্রথম বিদেশি নভোচারী পাকিস্তানের জিশান আলী

আমার দেশ অনলাইন

মুহাম্মদ জিশান আলী। ছবি: এপি

প্রথম বিদেশি নভোচারী হিসেবে চীনের মহাকাশ স্টেশনে যাচ্ছেন পাকিস্তানের মুহাম্মদ জিশান আলী। মঙ্গলবার শেনচৌ-২৪ মহাকাশযানের তিন সদস্যের ক্রু ঘোষণা করেছে চীন।

সিনহুয়া জানায়, ৪০ বছর বয়সি জিশান আলীর সঙ্গে থাকছেন চীনা নভোচারী তাং হংবো (৫১) এবং উ ই (৩৯)। বুধবার সকালে জিউছুয়ান স্যাটেলাইট লঞ্চ সেন্টার থেকে মহাকাশযানটি উৎক্ষেপণ করা হবে।

সংবাদ সম্মেলনে পাকিস্তান বিমান বাহিনীর সাবেক পাইলট জিশান আলী স্বপ্নপূরণে সহায়তার জন্য চীন সরকারকে ধন্যবাদ জানান। তিনি বলেন, এই মিশন ‘শেষ রেখা নয়’, বরং দীর্ঘ পথ চলার শুরু। ভবিষ্যতে দুই দেশের যৌথ অভিযান চাঁদ, মঙ্গল এবং তারও বাইরে পৌঁছাবে বলে আশা করেন তিনি।

চীনের মনুষ্যবাহী মহাকাশ কর্মসূচিতে এটিই প্রথম চীনা-বিদেশি যৌথ অভিযান। ২০২৫ সালের ফেব্রুয়ারিতে চীন-পাকিস্তান চুক্তির আওতায় মিশনটি পরিচালিত হচ্ছে।

সিসিটিভি জানায়, পেলোড বিশেষজ্ঞ হিসেবে স্বল্পমেয়াদি এই মিশনে জিশান আলী জৈবপ্রযুক্তি ও উপাদান বিজ্ঞানের চারটি প্রকল্পে কাজ করবেন। মিশন শেষে তিনি শেনচৌ-২৩-এ চড়ে পৃথিবীতে ফিরবেন।

এদিকে তাং হংবো হতে যাচ্ছেন তিয়ানগং স্টেশনে তিনবার যাওয়া প্রথম নভোচারী। তিনি জানান, স্টেশনের সব নির্দেশিকা চীনা ভাষায় হওয়ায় এবং ভাষা-সংস্কৃতির ভিন্নতার কারণে একসঙ্গে কাজ করা ছিল চ্যালেঞ্জিং, তবে দুই পক্ষের চেষ্টায় তা কাটিয়ে ওঠা গেছে।

২০৩০ সালের মধ্যে চাঁদে নভোচারী নামানোর লক্ষ্য নিয়ে এগোচ্ছে চীন। অন্যদিকে প্রতিদ্বন্দ্বী যুক্তরাষ্ট্রের নাসা ২০২৮ সালেই চাঁদে নভোচারী পাঠাতে চায়।

সূত্র: এপি

ইরানের সাত শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা নয়

যুক্তরাষ্ট্রের চাপের মুখে আইসিসি ছাড়ছে তাজিকিস্তান

যুক্তরাষ্ট্রে হামে মৃত্যু বাড়ছে

কংগ্রেসে বড় সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ট্রাম্পকে কতটা চাপে ফেলতে পারবে ডেমোক্র্যাটরা

গাজায় ইসরাইলি হামলায় নিহত বেড়ে ৭৪৭৪৬

গাজায় ইসরাইলি হামলায় আরো ১০ ফিলিস্তিনি নিহত

ইয়েমেন উপকূলে চীনের তৈরি ড্রোন ভূপাতিত করল হুথিরা

যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্র-ইরানকে আবার আলোচনায় বসতে হবে

জ্বালানি তেলের দাম তিন মাসের মধ্যে সর্বনিম্ন

তেলবাহী ৫০ জাহাজে সাইবার হামলা, সন্দেহের তালিকায় ইরান