হোম > বিশ্ব

ফিলিস্তিনকে আজ রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে যাচ্ছে যুক্তরাজ্য

আতিকুর রহমান নগরী

ছবি: বিবিসি

ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে আজ স্বীকৃতি দিতে যাচ্ছে যুক্তরাজ্য। দেশটির প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার এক বিবৃতিতে ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতির ঘোষণা দেবেন বলে কথা রয়েছে। খবর বিবিসির।

এরআগে গত জুলাইয়ে ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমান জানিয়েছিলেন, ইসরাইল যদি গাজায় যুদ্ধবিরতির শর্ত না মানে এবং দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধানের লক্ষ্যে দীর্ঘমেয়াদি শান্তি চুক্তি না করে, তবে লন্ডন নিজেদের অবস্থান পরিবর্তন করবে। সেই নীতির অংশ হিসেবেই ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়ার প্রস্তুতি নেয়া হয়েছে।

ব্রিটিশ পররাষ্ট্রনীতিতে এটি একটি বড় পরিবর্তন। তবে এর তীব্র সমালোচনা করেছে ইসরাইলি সরকার, জিম্মি পরিবার এবং রক্ষণশীলরা।

ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এটিকে ‘সন্ত্রাসকে পুরস্কৃত করার শামিল’ বলে বর্ণনা করেন।

তবে যুক্তরাজ্য বলছে, দীর্ঘমেয়াদে শান্তি চুক্তির আশা বাঁচিয়ে রাখতে কাজ করা তাদের নৈতিক দায়িত্ব। অধিকৃত পশ্চিম তীরে ইসরাইলি বসতি সম্প্রসারণের পদক্ষেপও ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়ার সিদ্ধান্ত নেয়ার অন্যতম কারণ। পশ্চিম তীরে ইহুদি বস্ততি স্থাপন আন্তর্জাতিক আইন অনুসারে অবৈধ।

এরই মধ্যে ফ্রান্স, কানাডা, অস্ট্রেলিয়া, পর্তুগাল ও লুক্সেমবার্গ ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়েছে।

এরআগে ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস এই মাসের শুরুতে যুক্তরাজ্যের স্বীকৃতির প্রতিশ্রুতিকে স্বাগত জানান।

আরএ

ফিলিপাইনে আসিয়ান শীর্ষ সম্মেলন: কারা থাকছেন, যেসব বিষয়ে আলোচনা হতে পারে

ট্রাম্প-পুতিন-শির বৈঠক আন্তর্জাতিক রাজনীতিতে কী বার্তা দেবে

ইরানে হামলায় যুক্তরাষ্ট্রকে সহায়তা করছে মধ্যপ্রাচ্যের দেশগুলো: বাঘাই

ভারত সীমান্তে চীনের দিকে থেকে উড়ে এল বিমান, ২৫ মিনিট চক্কর

আইজেনকোটের সঙ্গে জাতীয় ঐক্যের সরকার গঠন করতে চান নেতানিয়াহু

গাজায় চরম প্রতিকূলতার মধ্যেও কোরআন হিফজ করায় সংবর্ধিত ১০০০ হাফেজ-হাফেজা

জনগণের জীবন-জীবিকার সুরক্ষাই এখন ইরানের মূল লড়াই: গালিবাফ

পরীক্ষায় এআই ব্যবহার করে সর্বোচ্চ নম্বর, পুলিশি জেরায় স্বীকারোক্তি

নোবেলজয়ী হয়েও যে কারণে বৈষম্যের শিকার ‘মুসলিম’ পদার্থবিজ্ঞানী

প্রযুক্তি প্রতিষ্ঠান মেটাকে ৮৮৭ মিলিয়ন ডলার জরিমানা ইতালির