হোম > বিশ্ব

দিল্লির লাল কেল্লা তিন দিনের জন্য বন্ধ ঘোষণা

আতিকুর রহমান নগরী

দিল্লির লাল কেল্লার কাছে একটি গাড়ি বিস্ফোরণের ঘটনার পর ভারতজুড়ে সতর্কতা জারি করা হয়েছে।

ঘটনার তদন্ত চলছে। তবে বিস্ফোরণের পেছনে নাশকতার উদ্দেশ্য ছিল কি না এবং তেমন হলে নিশানায় কারা ছিলেন- এমন একাধিক প্রশ্নের উত্তর মেলেনি।

এদিকে, আর্কিওলজিকাল সার্ভে অফ ইন্ডিয়া (এএসআই) বা ভারতীয় প্রত্নতাত্ত্বিক জরিপ-এর তরফে জানানো হয়েছে যে আগামী তিন দিন দর্শনার্থীদের জন্য বন্ধ রাখা হবে লাল কেল্লা।

বিস্ফোরণস্থলের তদন্ত চলাকালীন জনসমাগম কমানোর উদ্দেশ্যেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে।

উল্লেখ্য, সোমবার সন্ধ্যায় লাল কেল্লার কাছে একটি গাড়িতে বিস্ফোরণে অন্তত নয়জনের মৃত্যু হয়।

গোপনে আরব দলগুলোর সহায়তা চেয়েছেন নেতানিয়াহু

২৪ ঘণ্টায় হরমুজে ৫ জাহাজে হামলা

মোসাদপ্রধানের যুক্তরাষ্ট্র সফর, ক্ষমতা ধরে রাখতে নেতানিয়াহুর শেষ চেষ্টা

গাজায় ৪৮ ঘণ্টায় ১৬ ফিলিস্তিনি নিহত

যুক্তরাষ্ট্রে বাড়ছে হামের সংক্রমণ, ২৬ বছর পর হারাল নির্মূলের স্বীকৃতি

আসামে মুসলিমদের ঘরবাড়ি থেকে উচ্ছেদ, গুঁড়িয়ে দেওয়া হলো মসজিদ

যুদ্ধক্ষেত্রে আসছে স্বয়ংক্রিয় বুদ্ধিযুক্ত প্রাণঘাতী অস্ত্র, বিশ্বজুড়ে আতঙ্ক

চীনে তিন পরাশক্তির বৈঠকে গুরুত্ব পাচ্ছে যেসব ইস্যু

ভারতকে আর গণতান্ত্রিক দেশ বলা যায় না: রাহুল গান্ধী

উপসাগরীয় দেশগুলোতে ইরানের ৭ হাজার ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলার দাবি জিসিসির