হোম > বিশ্ব

দেশে জ্বালানি তেলের সংকট নেই, দাবি ভারত সরকারের

আমার দেশ অনলাইন

বিশ্ববাজারে জ্বালানি সংকটের আশঙ্কার মাঝে ভারতীয় নাগরিকদের আতঙ্কিত হয়ে অতিরিক্ত তেল (প্যানিক বায়িং) না কেনার আহ্বান জানিয়েছে ভারত সরকার। দেশটি জানিয়েছে, পর্যাপ্ত জ্বালানি মজুত থাকা সত্ত্বেও পাম্পগুলোতে সাধারণ মানুষের দীর্ঘ লাইন দেখা যাচ্ছে।

ইরান বর্তমানে হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচলে সীমাবদ্ধতা আরোপ করায় বিশ্ববাজারে তেলের দাম আকাশচুম্বী হয়ে উঠেছে। তবে ভারত সরকার আশ্বস্ত করেছে যে, তাদের কাছে ‘পর্যাপ্ত অপরিশোধিত তেল’ এবং ‘পেট্রোল ও ডিজেলের পর্যাপ্ত মজুত’ রয়েছে।

ভারতের পেট্রোলিয়াম মন্ত্রণালয়ের শীর্ষ কর্মকর্তা সুজাতা শর্মা বলেন, ‘গুজবে কান দেবেন না। আমাদের কাছে যথেষ্ট মজুত আছে। আতঙ্কিত হয়ে অতিরিক্ত কেনাকাটা করবেন না।’

তবে সরকারি এই আশ্বাসের বিপরীতে দেশের বিভিন্ন প্রান্তে ভিন্ন চিত্র দেখা গেছে। পাম্পগুলোতে ভিড় করছেন সাধারণ মানুষ। আশীষ সিং নামে এক বেসরকারি চাকুরিজীবী বার্তা সংস্থা এএফপি-কে বলেন, ‘জ্বালানি তেলের জন্য তাকে প্রায় এক ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থাকতে হয়েছে।’

ইরানকে ‘ধ্বংসের’ হুমকি, ট্রাম্পের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ মার্কিন কংগ্রেস সদস্যের

‘যুদ্ধের মধ্য দিয়ে বৈশ্বিক পরাশক্তিতে পরিণত হয়েছে ইরান’

মধ্যপ্রাচ্য বদলাতে গিয়ে নিজেদের সংকটে ফেলেছে যুক্তরাষ্ট্র-ইসরাইল

৫৪৮ বন্দির মৃত্যুদণ্ড বাতিল করলেন ক্যালিফোর্নিয়ায় গভর্নর

নিরাপত্তা প্রধানের মাধ্যমে পুতিনের কাছে বার্তা পাঠালেন মুজতবা খামেনি

তেলের দাম কমে ব্যারেলপ্রতি ১০০ ডলারের নিচে

নির্বাচনে ধাক্কা খেয়ে যুক্তরাষ্ট্রে আরো কোণঠাসা হচ্ছে ইসরাইল

রেকর্ড ৩৬ মুসলিম প্রার্থীর বিজয়

নেতানিয়াহুকে হটাতে আইজেনকটের পাশে আরব দলগুলোর জোট

সৌদি-পাকিস্তানের সঙ্গে মক্কা প্রতিরক্ষা চুক্তি অনুমোদন করল তুরস্কের পার্লামেন্ট