হোম > বিশ্ব

হরমুজে ইরানি ড্রোন ভূপাতিত করার দাবি যুক্তরাষ্ট্রের

আমার দেশ অনলাইন

ছবি: সিএনএন

ইরানের একাধিক ড্রোন ভূপাতিতের দাবি করেছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক বাহিনীর দায়িত্বে থাকা সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) শুক্রবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে এ তথ্য জানিয়েছে।

সেন্টকমের দাবি, ইরান হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলার উদ্দেশ্যে একাধিক ‘ওয়ান-ওয়ে অ্যাটাক ড্রোন’ বা আত্মঘাতী ড্রোন উৎক্ষেপণ করেছিল। পোস্টে আরও বলা হয়েছে, মার্কিন বাহিনী সাম্প্রতিক ঘণ্টাগুলোতে এসব ড্রোনের সবকটিই ভূপাতিত করেছে। ফলে হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল স্বাভাবিক রয়েছে।

সেন্টকম আরো বলেছে, আন্তর্জাতিক বাণিজ্যের জন্য গুরুত্বপূর্ণ এই নৌপথ এখনো উন্মুক্ত রয়েছে এবং জাহাজ চলাচলে কোনো বাধা সৃষ্টি হয়নি।

সূত্র: মিডল ইস্ট আই

আরএ

ফিলিপাইনে ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৬১

ভারতে অবতরণের আগমুহূর্তে বিমান বিধ্বস্ত

প্রথম উৎক্ষেপণ থেকে স্টারশিপ মেগারকেট : স্পেসএক্স-এর ইতিহাসের ৫ মাইলফলক

তুরস্ক-সৌদি বাণিজ্য করিডর নিয়ে উদ্বেগে ইসরাইল

হরমুজ প্রণালি ইরানের দৃঢ় নিয়ন্ত্রণে: কমান্ডার সায়ারি

‘শিগগির ইরানের বিজয়ের প্রতিধ্বনি শুনবে বিশ্ব’

সমঝোতা স্মারক সব রণাঙ্গনেই যুদ্ধের অবসান ঘটাবে: আরাগচি

সমৃদ্ধ ইউরেনিয়ামের সুরক্ষা জোরদার করছে ইরান

ইরান ইস্যুতে নিজের সঙ্গেই প্রতারণা ট্রাম্পের

মার্কিন হামলায় ‘ট্রেন দে আরাগুয়া’র কুখ্যাত গ্যাং লিডারকে হত্যা