হোম > বিশ্ব

এআইয়ের ভবিষ্যৎ হুমকি নিয়ে শঙ্কিত ৭৩ শতাংশ মার্কিনি

আমার দেশ অনলাইন

ভবিষ্যতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি মানবজাতির অস্তিত্বের জন্য হুমকি হয়ে উঠতে পারে বলে উদ্বেগ জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রায় তিন-চতুর্থাংশ নাগরিক। কুইনিপিয়াক ইউনিভার্সিটির প্রকাশিত এক জরিপে এ তথ্য উঠে এসেছে।

জরিপে অংশ নেওয়া মার্কিন প্রাপ্তবয়স্কদের ৭৩ শতাংশ জানিয়েছেন, এআইয়ের সম্ভাব্য হুমকি নিয়ে তারা উদ্বিগ্ন। এর মধ্যে ৩৮ শতাংশ ‘অত্যন্ত উদ্বিগ্ন’ এবং ৩৫ শতাংশ ‘কিছুটা উদ্বিগ্ন’ বলে জানিয়েছেন। বিপরীতে, ২৫ শতাংশ উত্তরদাতা বলেছেন, এ নিয়ে তারা উদ্বিগ্ন নন।

এআই নিয়ন্ত্রণের পক্ষেও ব্যাপক সমর্থন পাওয়া গেছে জরিপে। ৮৬ শতাংশ মার্কিন নাগরিক মনে করেন, এআই কোম্পানিগুলোকে স্বাধীন নিরাপত্তা মানদণ্ড পূরণে বাধ্য করা উচিত, এমনকি এর ফলে প্রযুক্তিটির উন্নয়ন কিছুটা ধীর হয়ে গেলেও।

এদিকে, এআই প্রতিষ্ঠানগুলোর শীর্ষ নির্বাহীদের ওপরও মানুষের আস্থার ঘাটতি রয়েছে। জরিপে ৭৪ শতাংশ উত্তরদাতা জানিয়েছেন, এআই প্রতিষ্ঠানর নেতাদের প্রতি তাদের ‘সামান্য বা কোনো আস্থা নেই’।

এআই দৈনন্দিন জীবনে উপকারের চেয়ে ক্ষতিই বেশি করবে—এমন মত দিয়েছেন ৫৩ শতাংশ মার্কিন নাগরিক।

গত ২৪ থেকে ২৭ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রজুড়ে এই জরিপ পরিচালনা করে কুইনিপিয়াক ইউনিভার্সিটি। এতে যুক্তরাষ্ট্রের ১ হাজার ২০২ জন প্রাপ্তবয়স্ক নাগরিক অংশ নেন। জরিপের ফলাফলে ভুলের সম্ভাব্য সীমা (মার্জিন অব এরর) রয়েছে প্লাস বা মাইনাস ৩ দশমিক ৫ শতাংশ পয়েন্ট।

সূত্র: আনাদোলু

আরএ

যুক্তরাষ্ট্রের আরেকটি সাবমেরিন ড্রোন আটকের দাবি ইরানের

জম্মু-কাশ্মীরে সহকর্মীর গুলিতে সিআইএসএফের ৪ সদস্য নিহত

নামাজই ইরানের শক্তির উৎস: সর্বোচ্চ নেতা

বিমানকাণ্ডের পেছনে কে, বলা এখনই সম্ভব নয়: নেতানিয়াহু

ইসরাইলগামী সব ফ্লাইট বন্ধ করল ফ্লাই দুবাই

সব সশস্ত্র গোষ্ঠীকে নিরস্ত্র করার পরিকল্পনা ইরাকের

ভারতে মুসলিমবিরোধী হেট ক্রাইম বাড়ছে

আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২

এআই চিপের দাপটে রপ্তানিতে নতুন রেকর্ড গড়ল দক্ষিণ কোরিয়া

ইরানি প্রতিনিধিদলকে যুক্তরাষ্ট্র ছাড়ার নির্দেশ