হোম > বিশ্ব

রাশিয়ার তেল ট্যাংকার জব্দ করল যুক্তরাজ্য

আমার দেশ অনলাইন

ছবি: আল জাজিরা

ইংলিশ চ্যানেল অতিক্রমের চেষ্টাকালে রাশিয়ার ‘ছায়া নৌবহরের’ একটি তেল ট্যাংকার জব্দ করেছে যুক্তরাজ্য। দেশটির প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার এ কথা জানিয়েছেন।

রোববার সামাজিক মাধ্যম এক্সে দেওয়া পোস্টে স্টারমার বলেন, ‘এই সফল অভিযান রাশিয়ার ওপর আরো একটি আঘাত। উক্রেনে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের যুদ্ধে যারা ইন্ধন জোগাচ্ছে, তাদের জন্য এটি একটি সতর্কবার্তা। আমরা তাদের কোথাও লুকিয়ে থাকতে দেব না।’

যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয়ও ট্যাংকারটি জব্দের বিষয়টি নিশ্চিত করেছে।

প্রতিরক্ষামন্ত্রী ড্যান জার্ভিস বলেন, ‘এ ধরনের অভিযানের জন্য দক্ষতা, পেশাদারিত্ব ও সাহসের প্রয়োজন। আমি আমাদের সশস্ত্র বাহিনীর সদস্য এবং এতে জড়িত সবাইকে শ্রদ্ধা জানাই।’

রাশিয়া ইউক্রেনে তার সংঘাতের অর্থায়নের জন্য ছায়া নৌবহরের ওপর নির্ভর করে।

সূত্র: আলজাজিরা

আরএ

জার্মানিতে ক্রমেই কোণঠাসা হচ্ছে মুসলিমরা

ট্রাম্প প্রশাসনের বিদেশি শিক্ষার্থী ভিসা নীতিতে আদালতের স্থগিতাদেশ

গরু জবাইয়ে পশ্চিমবঙ্গে কড়া বিধিনিষেধ, তীব্র সংকটে ব্যবসায়ীরা

‘ইনশাআল্লাহ-জাযাকাল্লাহ’ বলায় ২৪ ঘণ্টার মধ্যেই পশ্চিমবঙ্গে অতিরিক্ত পুলিশ সুপারকে বদলি

অন্তঃসত্ত্বা অবস্থায় গ্রেপ্তার, ইসরাইলি কারাগারেই মা হলেন ফিলিস্তিনি নারী

ইরান যুদ্ধের ধাক্কায় যুক্তরাষ্ট্রের অস্ত্রভাণ্ডারে ভয়াবহ সংকট

মধ্যপ্রাচ্যে সামরিক সক্ষমতার হিসাব–নিকাশ পাল্টে দিল আনসারুল্লাহ

ইরানের পারমাণবিক অস্ত্র অর্জনের সব পথ বন্ধ করতে চায় যুক্তরাষ্ট্র

জনগণের দুর্ভোগের সময়েও রাজনীতিকদের বিলাসী জীবনযাপন

মোদির ‘বিশ্ব একটি পরিবার’ ধারণার বাস্তব কার্যকারিতা নিয়ে প্রশ্ন