হোম > বিশ্ব

ইরানে বিক্ষোভ দমনে কঠোর বার্তা, নিরাপত্তা রক্ষার ঘোষণা আইআরজিসির

গাজী শাহনেওয়াজ ও সাইদুর রহমান রুমী

ছবি: মিডল ইস্ট আই।

ইরানে চলমান বিক্ষোভের মধ্যে দেশটির ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস আইআরজিসি জানিয়েছে, জাতীয় নিরাপত্তা রক্ষা তাদের জন্য একটি লাল রেখা। কয়েক বছরের মধ্যে সবচেয়ে ব্যাপক এই বিক্ষোভটি রাতভর চলার প্রেক্ষাপটে শনিবার এমন মন্তব্য করে বাহিনীটি।

সেনাবাহিনী থেকে আলাদা এই অভিজাত বাহিনী জানায়, তারা দেশের নিরাপত্তা ও ১৯৭৯ সালের ইসলামী বিপ্লবের অর্জন রক্ষায় দৃঢ় প্রতিজ্ঞ। আইআরজিসির দাবি, গত দুই রাতে সন্ত্রাসীরা সামরিক ও আইন প্রয়োগকারী বাহিনীর ঘাঁটিতে হামলা চালিয়েছে। এ সময় নিরাপত্তা সদস্য ও বেসামরিক নাগরিক হত্যার পাশাপাশি সরকারি ও বেসরকারি স্থাপনায় অগ্নিসংযোগ করা হয়েছে।

এদিকে ইরানের সেনাবাহিনীও জাতীয় স্বার্থ, কৌশলগত অবকাঠামো এবং জনসম্পদ রক্ষার ঘোষণা দিয়েছে। সেনাবাহিনী ও আইআরজিসি উভয়ই দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির অধীনে পরিচালিত।

দুই সপ্তাহ আগে ইরানজুড়ে বিক্ষোভ শুরু হয়। প্রথমে লাগামহীন মুদ্রাস্ফীতির প্রতিবাদে শুরু হলেও পরে তা রাজনৈতিক রূপ নেয়। অনেক বিক্ষোভকারী ইসলামী প্রজাতন্ত্রের পতনের দাবিও তোলে।

রাষ্ট্রীয় গণমাধ্যম জানায়, তেহরানের পশ্চিমাঞ্চলীয় শহর কারাজে একটি পৌর ভবনে আগুন দেওয়া হয়েছে। তেহরানের চিকিৎসকদের বরাতে জানা গেছে, রাজধানীর ছয়টি হাসপাতালে অন্তত ২১৭ জন বিক্ষোভকারীর মৃত্যু রেকর্ড করা হয়েছে। অধিকাংশের শরীরে তাজা গুলির চিহ্ন পাওয়া গেছে।

এ ছাড়া ইরানি কর্তৃপক্ষ এক দিনের বেশি সময় ধরে ইন্টারনেট বন্ধ করে রেখেছে বলে জানিয়েছে ইন্টারনেট পর্যবেক্ষণ সংস্থা নেটব্লকস। সংস্থাটি জানায়, দেশজুড়ে ৩৬ ঘণ্টার বেশি সময় ধরে ইন্টারনেট ব্ল্যাকআউট চলছে।

যুক্তরাষ্ট্রের এইচ-১বি ভিসায় বসছে বাড়তি ফি, বিপর্যয়ে পড়বে ভারতীয়রা

শিক্ষার্থীদের জন্য স্কুলে মোবাইল নিষিদ্ধ করলেন ম্যাক্রোঁ

মধ্যপ্রাচ্য সংকটের কূটনৈতিক সমাধানের আহ্বান শি জিনপিংয়ের

সৌদি তেলবাহী ট্যাংকারে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুতিদের

ইউরোপীয় দুই আইনপ্রণেতাকে দেশে ঢুকতে দিল না ইসরাইল

সিরিয়ার আসাদপন্থি ‘ব্যারেল বোমা মুফতি’ খ্যাত হাসুনের যাবজ্জীবন কারাদণ্ড

যুদ্ধবিরতির মাঝেই গাজায় হামাস যোদ্ধাকে হত্যার দাবি ইসরাইলের

২০ বছর আগে পদাবনতি, গ্রহের মর্যাদা আবার কি ফিরে পাবে প্লুটো

‘বিশ্বাসঘাতকতা’ করেছে বিজেপি সরকার, ফের রাস্তায় নামার ঘোষণা ককরোচদের

৪৫ ট্যাংকারকে কালো তালিকাভুক্ত করল ইরান