হোম > বিশ্ব

ইরানে মার্কিন হামলায় বেশ কয়েকজন হতাহত

আমার দেশ অনলাইন

ফাইল ছবি

ইরানের তাবরিজ শহরের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে যুক্তরাষ্ট্রের হামলায় একজন নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছেন। পূর্ব আজারবাইজান প্রদেশের সংকট ব্যবস্থাপনা দপ্তরের মহাপরিচালক মজিদ ফারশি রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনাকে এ কথা জানান।

তিনি বলেন, সোমবার ভোরে উত্তর-পশ্চিম ইরানের তাবরিজ শহরের দক্ষিণ-পশ্চিমে একটি সামরিক এলাকাকে লক্ষ্য করে এই হামলা চালানো হয়।

ফারশি আরো বলেন, ‘হামলার পরপরই উদ্ধার, নিরাপত্তা ও আইন প্রয়োগকারী সংস্থাগুলো ঘটনাস্থলে উপস্থিত হয় এবং সংকট মোকাবিলা, ক্ষতিগ্রস্তদের ত্রাণ প্রদান এবং এই অপরাধের সঠিক মাত্রা তদন্তের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

প্রায় ১০ দিন আগে সবশেষ উত্তেজনা শুরু হওয়ার পর থেকে উত্তর ইরানের তাবরিজে এটিই প্রথম হামলা। এরআগের হামলাগুলো মূলত দক্ষিণাঞ্চলে চালানো হয়।

সাম্প্রতিক দিনগুলোতে যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে হামলার মাত্রা বাড়িয়েছে। জবাবে ইরানও বিভিন্ন আঞ্চলিক দেশে মার্কিন সামরিক স্থাপনা ও ঘাঁটি লক্ষ্য করে হামলা চালাচ্ছে।

সূত্র: আলজাজিরা

আরএ

বেআইনি কর্মকাণ্ডের অভিযোগ, ফরাসি ভাষা শিক্ষা কেন্দ্র বন্ধ করল ইরান

ইন্দোনেশিয়ার প্রেসিডেন্টের কণ্ঠে ‘ফিলিস্তিন মুক্ত হোক’ স্লোগান

ইরাকে মার্কিন সেনাদের অবস্থান করা বিমানবন্দরের কাছে বিস্ফোরণ

ইরানে হামলা হলে মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিতে পাল্টা হামলার হুঁশিয়ারি

ইরান নিয়ে ট্রাম্পের হুঁশিয়ারি, বললেন—বড় কিছু ঘটতে যাচ্ছে

চীনের তীব্র সমালোচক ট্রাম্প কেন শি জিনপিংকে লালগালিচা সংবর্ধনা দিচ্ছেন

ইতালির স্কুলে বোরকা-হিজাব নিষিদ্ধের উদ্যোগ

হুথির হামলায় যুদ্ধবিমান ক্ষতিগ্রস্ত, লোহিত সাগরে মিশন বাড়াতে চায় ইতালি

যুক্তরাষ্ট্রকে চাপে রাখতে ২ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া

গুগল-অ্যানথ্রপিকসহ ৪ এআই প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা