হোম > বিশ্ব

আফগানিস্তানের সঙ্গে শত্রুতা চায় না পাকিস্তান

গাজী শাহনেওয়াজ ও সাইদুর রহমান রুমী

ছবি: দ্য এক্সপ্রেস ট্রিবিউন

প্রতিবেশী দেশ আফগানিস্তানের সঙ্গে কোনো শত্রুতা চায় না পাকিস্তান। বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তাহির আন্দ্রাবি সংবাদ সম্মেলনে বলেন, দ্বিপক্ষীয় সম্পর্কের অর্থবহ উন্নতি নির্ভর করছে আফগানিস্তানের সন্ত্রাসবাদবিরোধী অবস্থানের ওপর। পাকিস্তান বলছে, আফগানিস্তানের মাটি পাকিস্তানে সন্ত্রাসী হামলার জন্য ব্যবহৃত হবে না, এ বিষয়ে কাবুলকে সুনির্দিষ্ট, যাচাইযোগ্য এবং লিখিত আশ্বাস দিতে হবে।

তিনি বলেন, পাকিস্তানের একমাত্র উদ্বেগের বিষয় হলো নিরাপত্তা। কাবুলের সঙ্গে রাজনৈতিক বা আদর্শিক কোনো বিরোধ নেই।

মুখপাত্র বলেন, ‘পাকিস্তান আফগানিস্তানের সঙ্গে শত্রুতাপূর্ণ সম্পর্ক চায় না। ইসলামাবাদের একমাত্র দাবি হলো সন্ত্রাসী গোষ্ঠী এবং ব্যক্তিদের আফগান মাটি ব্যবহার করে পাকিস্তানে হামলা চালানো থেকে বিরত রাখা।’

তিনি বলেন, ভারতের সঙ্গে পাকিস্তানের যে দ্বিপক্ষীয় বিরোধ রয়েছে তার তুলনায় আফগানিস্তানের সঙ্গে পাকিস্তানের এমন কোনো বিরোধ নেই।

আন্দ্রাবি বলেন, পাকিস্তান কাবুলের সাম্প্রতিক ইতিবাচক বিবৃতিগুলোকে স্বাগত জানিয়েছে। তবে কেবল মুখের কথা নয়, বিবৃতিগুলিকে অবশ্যই সুনির্দিষ্ট, যাচাইযোগ্য এবং লিখিত হতে হবে।

তিনি নিশ্চিত করেন, কাবুলের সঙ্গে কূটনীতির দুয়ার খোলা রয়েছে, দূতাবাস ও কনস্যুলেটগুলো স্বাভাবিকভাবে কাজ করছে।

আরএ

নিষেধাজ্ঞাকে ফাঁকি দিয়ে মার্কিন ব্যাংকে ইরানের ৯ বিলিয়ন ডলার লেনদেন

জার্মানি মস্কোর বিরুদ্ধে আবার যুদ্ধ শুরু করেছে: রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী

‘ইরান আত্মসমর্পণ করবে—এটা অলীক স্বপ্ন’

‘রাশিয়াকে সাহায্য করতে নয়, নিজেদের স্বার্থেই তেল কেনে ভারত’

‘মুসলিমবিদ্বেষের নিকৃষ্ট প্রকাশ’, বেলজিয়ামে মসজিদে ঘৃণ্য আক্রমণ

আগ্নেয়গিরির প্রভাবে ইন্দোনেশিয়ার পাঁচ বিমানবন্দরে ৩ শতাধিক ফ্লাইট বন্ধ

লেবাননে ইসরাইলি হামলায় তিন বছরে নিহত প্রায় ৯ হাজার

মুসলিম ব্রাদারহুডসহ ইসলামি সংগঠন নিষিদ্ধ করতে চায় অস্ট্রিয়া

‘বোনেরা ছিল আমার সবচেয়ে কাছের বন্ধু’, নেপালের বন্যায় সামিরের আহাজারি

‘জার্মান প্রতিষ্ঠান অ্যাডিডাসকে বয়কটের আহ্বান’