হোম > বিশ্ব

চীনের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর আলোচনা

আমার দেশ অনলাইন

পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের সঙ্গে আলোচনা হয়েছে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই–র। ইসলামাবাদের মধ্যস্থতায় ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে আলোচনার প্রচেষ্টা নিয়ে কথা বলেছেন তারা। এই প্রচেষ্টায় সমর্থন জানিয়ে পাকিস্তানের প্রশংসা করেছে চীন।

চলমান যুদ্ধ বন্ধে পাকিস্তান যুক্তরাষ্ট্রের ১৫ দফা প্রস্তাব ইরানের কাছে পৌঁছে দিয়েছিল। ইরান তা প্রত্যাখ্যান করেছে তাদের দাবি তুলে ধরেছে।

চীনের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলোচনার পর ইসহাক দার সামাজিক যোগাযোগমাধ্যম এক্স–এ বলেন, আমরা মধ্যপ্রাচ্যসহ বিস্তৃত অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা পুনঃপ্রতিষ্ঠার প্রয়োজনীয়তার কথা পুনর্ব্যক্ত করছি। আমরা অবিলম্বে উত্তেজনা কমানো, শান্তি আলোচনার পুনরায় শুরু করা, বেসামরিক মানুষের সুরক্ষা, নৌযান চলাচলের নিরাপত্তা এবং জাতিসংঘ সনদের প্রতি আনুগত্য নিশ্চিত করার প্রচেষ্টাগুলোর প্রতি সমর্থন অব্যহত রাখতে সম্মত হয়েছি। সূত্র: আল–জাজিরা।

পশ্চিম তীরে অনুমোদনবিহীন বসতি উচ্ছেদের নির্দেশ নেতানিয়াহুর

লেবাননে ইসরাইলি হামলায় নিহত ১১

ইসরাইলি চিকিৎসকদের দেশ ছাড়ার হিড়িক

ট্রাম্পের ম্যাপে নিউ মেক্সিকো হয়ে গেল ‘নিউ আমেরিকা’

কাশ্মীর নিয়ে ভারতের দাবি প্রত্যাখ্যান পাকিস্তানের

ইউরোপের শিল্প সরবরাহব্যবস্থার নিয়ন্ত্রণ নিচ্ছে চীন

খেলার নিয়ম পাল্টে গেছে, যুক্তরাষ্ট্রকে ইরানের হুঁশিয়ারি

ইন্দোনেশিয়ায় ৮ বিমানবন্দর বন্ধ, দেড় হাজারের বেশি ফ্লাইট ব্যাহত

হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল মে মাসের পর সর্বনিম্ন পর্যায়ে

হরমুজ ইস্যুতে ইরান-ওমান সমঝোতা নিয়ে যা জানা গেল