হোম > বিশ্ব

যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় অংশ নিচ্ছে না ইরান

আমার দেশ অনলাইন

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেছেন, ইসলামাবাদে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় অংশ নেবে না তেহরান। তিনি বলেন, যুক্তরাষ্ট্র তার অভিজ্ঞতা থেকে শিক্ষা নিচ্ছে না। এর ফল কখনো ভালো হবে না বলেও মন্তব্য করেন তিনি।

বাঘাই বলেন, ১০ দফা প্রস্তাব জমা দেওয়া হয়েছিল এবং তা ইসলামাবাদে আলোচিত হয়েছিল। যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলার আগে হরমুজ প্রণালি নিরাপদ ছিল বলেও উল্লেখ করেন তিনি।

মুখপাত্র বলেন, পাকিস্তানি মধ্যস্থতাকারীর কাছে ইরান তার অবস্থান স্পষ্ট করেছিল। তবে মার্কিন যুক্তরাষ্ট্র বলছে, লেবাননে যুদ্ধবিরতি চুক্তির কোনো অংশ ছিল না।

মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে নৌ অবরোধ আরোপ করেছে। পাশাপাশি একটি ইরানি জাহাজে হামলা চালিয়েছে, যা যুদ্ধবিরতি এবং আন্তর্জাতিক আইনের লঙ্ঘন।

তিনি আরো বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র দুইবার আলোচনা ও সমঝোতা লঙ্ঘন করেছে, ইরানের ওপর হামলা চালিয়েছে এবং ইরানি জনগণকে হত্যা করেছে।

সূত্র: আল জাজিরা

আরএ

কিউবায় জ্বালানি নেওয়া জাহাজ আটক করল মার্কিন কোস্ট গার্ড

বোরকা পরায় লেবার রুমে নার্সদের ঢুকতে বাধা, প্রতিবাদে বিক্ষোভ

বিনিয়োগের বিনিময়ে নাগরিকত্ব দেবে আর্জেন্টিনা

ইয়েমেনের তাইজে তীব্র লড়াইয়ে ৮০ যোদ্ধা নিহত

‘নিকাব পরার শর্তে রাজি হয়নি কেউ, পাইলট শুনে সব পাত্রীই রাজি’

ক্যাপ্টেনকে কুড়াল দিয়ে আঘাত করে বিমান বিধ্বস্তের চেষ্টা করেছিলেন কো-পাইলট

ফ্লাইদুবাইয়ে হামলাকারী পাইলটের পরিচয় প্রকাশ

‘গাজার দুই সপ্তাহ বয়সী শিশুকেও হত্যা করা উচিত’

হরমুজে ট্যাংকারে হামলা, ৫ ভারতীয় নাগরিক উদ্ধার

‘রাজনৈতিক স্বার্থে ফ্লাইদুবাইয়ের ঘটনায় ইরানকে যুক্ত করছেন নেতানিয়াহু’