হোম > বিশ্ব

মেক্সিকোতে ভারি বৃষ্টিপাতে নিহত ২৮

আতিকুর রহমান নগরী

মেক্সিকোতে ভারি বৃষ্টিপাতের কারণে অন্তত ২৮ জনের মৃত্যু হয়েছে এবং বেশ কয়েকজন এখনো নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ।

আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, তুমুল বৃষ্টির কারণে একাধিক ভূমিধস, বিদ্যুৎ বিচ্ছিন্নতা এবং নদী বাঁধ উপচে স্থানীয় এলাকাগুলোতে বন্যার পরিস্থিতি সৃষ্টি হয়েছে।

দেশটির হিদালগো রাজ্যের বেসামরিক সুরক্ষা কর্তৃপক্ষ জানিয়েছে, সেখানে ১৬ জনের মৃত্যু হয়েছে এবং অন্তত এক হাজার বাড়ি ও শতাধিক স্কুল ক্ষতিগ্রস্ত হয়েছে। পুয়েবলো রাজ্যের গভর্নর আলেহান্দ্রো আরমেন্তা জানিয়েছেন, ভূমিধসসহ অন্যান্য ঘটনায় ৯ জনের মৃত্যু হয়েছে এবং আরও পাঁচজন নিখোঁজ রয়েছেন। ভেরাক্রুজ রাজ্যেও দুটি মৃত্যুর খবর পাওয়া গেছে।

মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লাউদিয়া শেইনবাউম এক্সে জানান, জরুরি সেবা প্রদান, রাস্তা খোলা রাখা এবং বিদ্যুৎ সংযোগ পুনরুদ্ধারের জন্য কাজ চলছে। তিনি ত্রাণকর্মীদের কোমর সমান পানি পেরিয়ে মানুষের সহায়তায় এগিয়ে যাওয়ার ছবি শেয়ার করেছেন।

নৌবাহিনীর একটি ভিডিওতে দেখা গেছে, তারা পোজা রিকা শহরের রাস্তায় গলা পর্যন্ত পানি থেকে আটকে থাকা মানুষদের উদ্ধার করার চেষ্টা করছে। ভারি বর্ষণ এবং কাজোনেস নদী উপচে পড়ায় ভেরাক্রুজ শহরের বেশিরভাগ অংশই পানিতে ডুবে গেছে।

মেক্সিকোর প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, বন্যাদুর্গত এলাকাগুলোতে ত্রাণ ও উদ্ধার কাজ চালাতে ৫ হাজার ৪০০ সেনা মোতায়েন করা হয়েছে। এদিকে, রেমন্ড ও প্রিসিলা নামের দুটি ঝড় এখনো বাহা ক্যালিফোর্নিয়া উপদ্বীপ ও মেক্সিকোর পশ্চিম প্রশান্ত মহাসাগরীয় উপকূলে ভারী বৃষ্টিপাত অব্যাহত রেখেছে।

পেটের ক্ষুধায় কুকুরের মাংস ভক্ষণ ভারতীয় যুবকের

গাজায় বন্যায় ৪৬ হাজার পরিবার ক্ষতিগ্রস্ত, জরুরি ত্রাণ প্রবেশের দাবি ইইউর

২০২৮ সালের প্রেসিডেন্ট নির্বাচনে ওকাসিও-কর্টেজকে প্রার্থী করার আহ্বান

ইউক্রেন যুদ্ধে অর্থের জোগান ইউরোপের, ইরান সংকটে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাড়ছে দূরত্ব

বাহরাইনে ইরানের ড্রোন হামলায় মার্কিন রাডার ধ্বংস

সোনিয়া গান্ধীকে নিয়ে আপত্তিকর মন্তব্য, কঙ্গনা রানাউতের বিরুদ্ধে মামলা

লন্ডনে প্যালেস্টাইন বুক অ্যাওয়ার্ড ২০২৬ ঘোষণা

যুদ্ধের পরেও ইরানের হাতে মজুত ২ হাজার ৫০০ ক্ষেপণাস্ত্র

আরব বসন্তে বিক্ষোভকারী শিশু জাওয়াদের মৃত্যুদণ্ড কার্যকর করল সৌদি

সরকারি কর্মকর্তার বাড়ি থেকে মিলল আড়াই কেজি স্বর্ণ ও নগদ অর্থ