হোম > বিশ্ব

ইরানের পরমাণু ইস্যু নিয়ে ইউরোপের অবস্থানের নিন্দা জানালেন আরাগচি

আমার দেশ অনলাইন

ছবি: সংগৃহীত

ইরানের পারমাণবিক ইস্যুতে কয়েকটি ইউরোপীয় দেশের ‘দায়িত্বজ্ঞানহীন’ দৃষ্টিভঙ্গির সমালোচনা করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। তিনি বলেন, মিথ্যা দাবি পুনরাবৃত্তি না করে তাদের উচিত ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র-ইসরাইলের সামরিক আগ্রাসনের নিন্দা করা।

শনিবার রাতে আরাগচি ও ইতালির পররাষ্ট্রমন্ত্রী আন্তোনিও তাজানি টেলিফোনে আলাপ করেন। এসময় দুই কূটনীতিক আঞ্চলিক ঘটনাবলী এবং ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র-ইসরাইলের সামরিক আগ্রাসনের নিরাপত্তা, আইনি ও অর্থনৈতিক পরিণতি নিয়ে মতবিনিময় করেন।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী যুদ্ধবিরতি এবং চাপিয়ে দেওয়া যুদ্ধ বন্ধের লক্ষ্যে গৃহীত কূটনৈতিক প্রচেষ্টা সম্পর্কিত সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে অবহিত করেন। এই প্রক্রিয়ায় ইউরোপীয় দেশগুলোর দায়িত্বশীল ভূমিকা পালনের গুরুত্বের ওপর জোর দেন তিনি।

ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে কয়েকটি ইউরোপীয় দেশের দায়িত্বজ্ঞানহীন মনোভাবের সমালোচনা করে তিনি বলেন, তেহরানের পারমাণবিক কর্মসূচি সম্পূর্ণ শান্তিপূর্ণ।

সূত্র: তাসনিম নিউজ এজেন্সি

আরএ

ট্রাম্পের ছেলে ব্যারনকে হত্যার হুমকি

নেপালে আকস্মিক পাহাড়ি ঢলে নিহত বেড়ে ৯২, নিখোঁজ ৫০০

ইসরাইলের সামরিক শিল্পে সাইবার হামলা, অচল নোভামিল

সুখী দেশের তালিকায় ফিনল্যান্ড যে কারণে বারবার শীর্ষে

হরমুজে অস্থায়ী নৌপথ খুলতে সম্মত ইরান-ওমান

বিজেপির মুসলিমবিরোধী রাজনীতির শিকার জ্যোতিনগর কলোনি, পানি নেই এক মাস ধরে

ইসরাইলের ওপর চাপ প্রয়োগের আহ্বান মার্কিন ডেমোক্র্যাটদের

নিরাপত্তার অজুহাতে মোদির বাসভবনের পাশ থেকে ৭০০ পরিবারকে সরে যাওয়ার নির্দেশ

যুদ্ধের ক্ষয়ক্ষতি কাটিয়ে সামরিক শক্তি বৃদ্ধি করছে ইরান

ইরানের আকাশ প্রতিরক্ষা বাহিনী শতভাগ প্রস্তুত: কমান্ডার