হোম > বিশ্ব

যুদ্ধবিরতি পরিকল্পনা থেকে কেন বাদ পড়ল লেবানন

আমার দেশ অনলাইন

ছবি: আল জাজিরা

বুধবার সন্ধ্যায় লেবাননে হামলা চালিয়ে ২৫০ জনেরও বেশি মানুষকে হত্যা করেছে ইসরাইল। এরপর থেকেই যুক্তরাষ্ট্র-ইরান শান্তি আলোচনায় একটি সম্ভাব্য জটিল বিভেদ রেখা হিসেবে আবির্ভূত হয়েছে লেবানন ।

যুক্তরাষ্ট্র ও ইরান দুই সপ্তাহের যুদ্ধবিরতি ঘোষণা করার কয়েক ঘণ্টা পরেই এই হামলা হয়।

তেল আবিবের হামলার কথা উল্লেখ করে ইরানও ইসরাইল ও অন্যান্য উপসাগরীয় দেশগুলোর দিকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। সেই সঙ্গে শুক্রবার পাকিস্তানে সম্ভাব্য শান্তি আলোচনার কয়েক ঘণ্টা আগে যুদ্ধবিরতি ভেঙে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে।

যুক্তরাষ্ট্র এ ঘটনা কীভাবে সামাল দেবে: ডোনাল্ড ট্রাম্পের সামনে তিনটি বিকল্প রয়েছে—যুদ্ধ পুনরায় শুরু করা অথবা একটি কূটনৈতিক সমাধানের জন্য চাপ দেওয়া, যার জন্য ইসরাইলকে নিয়ন্ত্রণে আনতে হবে—তার ওপরই নির্ভর করবে যুদ্ধবিরতি টিকে থাকবে কি না। যদি তা না হয়, তাহলে যুদ্ধ সম্ভবত আরো তীব্র হবে এবং শান্তির সম্ভাবনা কমে যাবে।

লেবানন সংকট:

ইরান জোর দিয়ে বলছে, যেকোনো চুক্তিতে লেবাননকে অন্তর্ভুক্ত করতে হবে। সেইসঙ্গে যুদ্ধবিরতিতে হিজবুল্লাহর ওপর হামলা বন্ধ করার বিষয়টি থাকতে হবে।

কিন্তু যুক্তরাষ্ট্র ও ইসরাইল এর সঙ্গে একমত নয়।

মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প বুধবার সকালে পিবিএস নিউজকে বলেন, ‘তিনি বৈরুতের ওপর যেকোনো হামলাকে ‘একটি আলাদা সংঘর্ষ’ হিসেবে দেখছেন এবং হিজবুল্লাহর কারণে লেবাননকে যুদ্ধবিরতি থেকে বাদ দেওয়া হয়েছে। সেটারও ব্যবস্থা নেওয়া হবে...।’

ট্রাম্প প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা ইঙ্গিত দিয়েছেন, প্রেসিডেন্ট ট্রাম্প ইরানের ‘প্রতিরোধ অক্ষ’ অর্থাৎ হিজবুল্লাহ, গাজার হামাস এবং হুথিদের (যারা ইয়েমেনের কিছু অংশ নিয়ন্ত্রণ করে এবং বাব আল-মান্দেব প্রণালিতে নৌচলাচলে হুমকি সৃষ্টি করে) মতো সশস্ত্র গোষ্ঠীগুলোকে নির্মূল করতে বদ্ধপরিকর।

তারা বলেছেন, ট্রাম্প বিশ্বাস করেন যে পশ্চিম এশিয়ার দীর্ঘমেয়াদী শান্তির জন্য হিজবুল্লাহকে নিরস্ত্র করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

যুক্তরাষ্ট্র বহু বছর ধরে হিজবুল্লাহকে একটি ‘সন্ত্রাসী’ সংগঠন হিসেবে বিবেচনা করে আসছে।

মার্কিন পররাষ্ট্র দপ্তরের নথি ও জাতিসংঘের প্রতিবেদনে হিজবুল্লাহকে এই অঞ্চলের অন্যতম ভারী অস্ত্রে সজ্জিত অরাষ্ট্রীয় শক্তি হিসেবে বর্ণনা করা হয়েছে, যার অস্ত্রাগারে হাজার হাজার রকেট এবং অত্যাধুনিক আন্তঃসীমান্ত সুড়ঙ্গ নেটওয়ার্ক রয়েছে।

ইসরাইলও দাবি করে, হিজবুল্লাহ তাদের ‘অস্তিত্বের জন্য হুমকি’। কর্মকর্তারা জোর দিয়ে বলেছেন, হিজবুল্লাহকে নির্মূল না করা পর্যন্ত লেবাননে আগ্রাসন চালানোই বেনিয়ামিন নেতানিয়াহুর লক্ষ্য।

কিন্তু যুক্তরাষ্ট্র-ইরান আলোচনায় মধ্যস্থতাকারীর ভূমিকা পালনকারী পাকিস্তান ভিন্ন ইঙ্গিত দিয়েছে। প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ বলেছেন, যুদ্ধবিরতি ‘সর্বত্র’ প্রযোজ্য এবং এতে লেবাননও স্পষ্টভাবে অন্তর্ভুক্ত।

এই অস্পষ্টতা শান্তি প্রতিষ্ঠার মার্কিন প্রচেষ্টার জন্য একটি অগ্নিপরীক্ষা হবে।

যদি ট্রাম্প নেতানিয়াহুকে অন্তত আপাতত সরে দাঁড়াতে রাজি করাতে না পারেন, তাহলে পরিস্থিতি জটিল হতে পারে। কারণ আয়াতুল্লাহ মোজতবা খামেনি, যিনি যুদ্ধবিরতিতে সম্মত হওয়ায় প্রথম থেকেই কট্টরপন্থিদের চাপের মধ্যে আছেন- তিনি সম্ভবত আইআরজিসিকে এই যুক্তি দেওয়া থেকে আটকাতে পারবেন না যে, যুক্তরাষ্ট্র শান্তি প্রতিষ্ঠায় ব্যর্থ হয়েছে এবং যুদ্ধ পুনরায় শুরু করতে পারে।

লেবানন বাদ পড়ছে কেন:

মূলত হিজবুল্লাহর কারণে। আরবিতে এর নামের অর্থ ‘আল্লাহর দল’। লেবাননের গৃহযুদ্ধের সময় গঠিত এই শিয়া মুসলিম আন্দোলনটি ২০০০ সাল পর্যন্ত দক্ষিণ লেবানন দখলকারি ইসরাইলি সেনাদের বিরুদ্ধে লড়াই করে ‘প্রতিরোধ’ খেতাব নামটি লাভ করে।

ছয় বছর পর ইসরাইল ও হিজবুল্লাহ আবার যুদ্ধে জড়িয়ে পড়ে; হিজবুল্লাহ দুজন ইসরাইলি সেনাকে অপহরণ করার পর এক মাসব্যাপী এই সংঘাতে অধিকাংশ বেসামরিক নাগরিকসহ এক হাজার ২০০ জনেরও বেশি মানুষ নিহত হয়।

২০২৩ সালের ৭ অক্টোবর গাজায় ইসরাইলের হামলা শুরু হয়। এরপর তারা উত্তর ইসরাইলের দিকে একনাগাড়ে গোলাবর্ষণ করে এই যুদ্ধে প্রবেশ করে।

সূত্র: এনডিটিভি

হরমুজ প্রণালিই ইরানের ‘পারমাণবিক অস্ত্র’

৪০ দিনের নিষেধাজ্ঞার পর আল-আকসায় হাজারো মুসল্লির নামাজ আদায়

ইসরাইলি হামলায় ২০৩ জন নিহতের তথ্য জানাল লেবানন

‘ইসলামিক বোমা’: ইরানকে পরমাণু শক্তিধর করতে পাকিস্তানের গোপন কর্মসূচি

পাকিস্তানে মার্কিন-ইরান আলোচনা সংক্রান্ত পোস্ট মুছে ফেললেন ইরানের রাষ্ট্রদূত

সাম্প্রতিক যেসব যুদ্ধে পরাজিত হয়েছে যুক্তরাষ্ট্র

হরমুজ প্রণালি খুলে দেওয়ার বিষয়ে নতুন সিদ্ধান্ত জানাল ইরান

লেবাননে রাতভর হিজবুল্লাহর স্থাপনায় হামলা

যুদ্ধবিরতির পরও লেবাননে ইসরাইলি হামলা ‘সম্পূর্ণ ভুল’: যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী

৪০ দিনের যুদ্ধে যেসব শীর্ষ নেতাকে হারাল ইরান