হোম > বিশ্ব

ভারি বর্ষণ ও বন্যায় কেনিয়ায় ৬৬ জনের মৃত্যু

আমার দেশ অনলাইন

কেনিয়ায় ভারি বর্ষণ ও বন্যায় মারা গেছে কমপক্ষে ৬৬ জন। গত সপ্তাহে ভারি বৃষ্টিপাতের ফলে আকস্মিক বন্যা দেখা দেয় দেশটিতে। নদীর তীর ভেঙে ঘরবাড়ি প্লাবিত হয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে রাস্তাঘাট, বিদ্যুৎ ও পানির লাইন।

কেনিয়া রেড ক্রস জানায়, নাইরোবিতে পানি বেড়ে যাওয়ায় স্থানীয়ভাবে মাতাতু নামে পরিচিত একটি মিনিবাস আটকে যাওয়ার পর ১১ জনকে উদ্ধার করা হয়েছে। এছাড়া বন্যাকবলিত একটি বাড়ি থেকে দুই শিশুকে উদ্ধার করা হয়েছে।

নাইরোবিতে সেতু ক্ষতিগ্রস্ত হওয়ার পর কিছু রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে। শনিবারের বৃষ্টিপাতের পর ডুবে গেছে অনেক স্কুল ।

দেশের বিভিন্ন অংশে ভারি বৃষ্টিপাত অব্যাহত থাকায় বন্যার ঝুঁকি বাড়িয়েছে। কর্তৃপক্ষ নিচু এলাকার বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার আহ্বান জানিয়েছে। ইতোমধ্যে ২ হাজারের বেশি মানুষ বাড়িঘর ছেড়েছে।

দুর্যোগ মোকাবিলায় মালয়েশিয়াকে ৫০টি স্টারলিংক কিট দিল স্পেসএক্স

‘ইরানের অর্থনীতি বিচ্ছিন্নের সক্ষমতা যুক্তরাষ্ট্রের নেই’

কেনিয়ায় ১৬ বিলিয়ন ডলারের তেল শোধনাগার, দৈনিক পরিশোধন করবে ৭ লাখ ব্যারেল

প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে মমতার কঠোর হুঁশিয়ারি

ফিলিস্তিনপন্থি বিক্ষোভে উত্তাল মরক্কো, ইসরাইলের সঙ্গে সম্পর্ক নিয়ে ক্ষোভ

ভারতে মুসলিমদের নিশানা করে গাড়ি-জমির ধর্মভিত্তিক তথ্য চাইছে কমিশন: ওয়াইসি

জার্মানিতে ভক্সওয়াগনের কারখানাকে ইসরাইলি অস্ত্র উৎপাদন কেন্দ্রে রূপান্তর

৩৪০০০ ফুট উঁচুতে এক পাইলট ছুরিকাঘাত করেন আরেকজনকে, ১৮০ যাত্রীসহ বিমান ক্র্যাশ করার চেষ্টা

পেন্টাগনের শীর্ষ সামরিক কর্মকর্তারা ছাঁটাইয়ের ঝুঁকিতে

এআই দিয়ে কণ্ঠ নকল, আইনি সুরক্ষায় জাপানের আদালতের ঐতিহাসিক রায়