হোম > বিশ্ব

রাশিয়ার পূর্ব উপকূলে ৮.৭ মাত্রার ভূমিকম্প, সুনামি সতকর্তা জারি

আতিকুর রহমান নগরী

ছবি: সংগৃহীত

রাশিয়ার কামচটকার উপকূল সংলগ্ন এলাকায় ৮.৭ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। বুধবার ভোরে এই তীব্র কম্পন অনুভূত হয়। তবে ভূমিকম্পে হতাহত ও ক্ষয়ক্ষতির কোন খবর জানা যায়নি।

এদিকে কম্পনের জেরে সুনামি সতর্কতা জারি করেছে আমেরিকা ও জাপান। উপকূলের বাসিন্দাদের অবিলম্বে নিরাপদ এলাকায় সরে যাওয়ার পরামর্শ দিয়েছেন রাশিয়ার রিজিওনাল গভর্নর।

আমেরিকার জিওলজিক্যাল সার্ভের তথ্য অনুযায়ী, ভূমিকম্পের উৎসস্থল ছিল ১৯.৩ কিলোমিটার গভীরে। অগভীর ভূকম্পনের প্রভাব সবচেয়ে বেশি হয়। সুনামির ঝুঁকিও বেড়ে যায় বহুগুণ।

জাপানের আবহাওয়া দপ্তর জানিয়েছে, দেশের বিস্তীর্ণ উপকূলে সর্বোচ্চ ১ মিটার উচ্চতায় সুনামির ঢেউ আছড়ে পড়তে পারে। বিপজ্জনক উচ্চতায় সুনামির ঢেউ আসতে পারে বলে সতর্ক করেছে আমেরিকার ন্যাশনাল সুনামি ওয়ার্নিং সেন্টারও।

অর্থায়ন বন্ধ হলে কি ইরান যুদ্ধ চালিয়ে যাতে পারবেন ট্রাম্প

পাকিস্তান-বাংলাদেশের সম্পর্ক ঐতিহাসিক, সাংস্কৃতিক ও ভ্রাতৃপ্রতিম

‘গাজা যুদ্ধে অ্যামাজন-গুগলের ওপর নির্ভরশীল ইসরাইল’

আইআরজিসির সঙ্গে সংশ্লিষ্ট ২ ব্যক্তির ওপর অস্ট্রেলিয়ার নিষেধাজ্ঞা

পুতিন ও জেলেনস্কি একে অপরকে ঘৃণা করেন: ট্রাম্প

মধ্যপ্রাচ্যে সেনা মোতায়েনের পরিকল্পনা নেই দক্ষিণ কোরিয়ার

নাইজারে সশস্ত্র হামলায় ন্যাশনাল গার্ডের ১৩ সদস্য নিহত

গাজায় সংহতি কেন গণহত্যা বন্ধ করতে পারেনি

ইরানে জয় প্রায় হাতের মুঠোয়, তেহরানকে চুক্তিতে পৌঁছানোর আহ্বান

সাইবার হামলার শিকার বার্তা সংস্থা এএফপি, বন্ধ কনটেন্ট প্ল্যাটফর্ম