হোম > বিশ্ব

ক্রুজ ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণে সক্ষম দ্রুতগামী নৌযান উন্মোচন করল ইরান

আমার দেশ অনলাইন

ছবি: আল জাজিরা

ক্রুজ ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণে সক্ষম দ্রুতগামী আক্রমণকারী নৌযান উন্মোচন করেছে ইরান। আধা-সরকারি বার্তা সংস্থা ফার্স এক প্রতিবেদনে জানায়, তেহরানের ইনকিলাব স্কয়ারে এক অনুষ্ঠানে ইরানের সামরিক বাহিনী ‘২৭ রজব’ নামের তাদের নতুন আক্রমণকারী নৌযানটি উন্মোচন করে।

বার্তা সংস্থাটি জানায়, এই নৌযান ঘণ্টায় ১০০ নট (১৮৫ কিলোমিটার) পর্যন্ত গতিতে চলতে পারে এবং এটি দূরপাল্লার ক্রুজ ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণে সক্ষম।

প্রতিবেদনে নতুন সংযোজনকে ইরানের সামুদ্রিক সামরিক সক্ষমতার একটি নতুন প্রতীক হিসেবে বর্ণনা করা হয়েছে।

এদিকে, ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) জানিয়েছে, তারা একটি মার্কিন ড্রোন গুলি করে ভূপাতিত করেছে। ড্রোনটি শত্রুতামূলক অভিযান চালানোর উদ্দেশ্যে আঞ্চলিক জলসীমার ওপর দিয়ে ইরানের আকাশসীমায় প্রবেশ করেছিল।

সূত্র: আলজাজিরা

আরএ

বয়সের অনেক ফারাক, এমন দম্পতিদের ভালোবাসায় বোঝাপড়া কতটা

নেপালে বন্যায় টিকে থাকা সবুজ বাড়ি: অলৌকিক, ভাইরাল ও বন্যা-প্রতিরোধী!

যুক্তরাজ্যে মোহন ভগবতের অনুষ্ঠান বর্জনের আহ্বান প্রবাসী সংগঠনগুলোর

হরমুজ এড়িয়ে জ্বালানি পরিবহনে নতুন পথ, গুরুত্বপূর্ণ হয়ে উঠছে সিরিয়া

ইরানের ‘ক্যাসল ব্রেকার’ ক্ষেপণাস্ত্র, সামরিক সক্ষমতার অনন্য প্রতীক

ইউক্রেন যুদ্ধ নিয়ে বৈঠকে বসছেন বার্নহাম ও ম্যাক্রোঁ

পশ্চিমবঙ্গে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, রাজনৈতিক উত্তেজনা বাড়ার শঙ্কা

এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের বিমানে হঠাৎ বিপদ সংকেত, জরুরি অবতরণ

পাকিস্তানে ভারতীয় মদতপুষ্ট ১৫ সন্ত্রাসী নিহত

নেপালের বিপর্যয় ভবিষ্যতের বৈশ্বিক দুর্যোগের সতর্কবার্তা, কমছে পাহাড়ি ভূখণ্ডের স্থিতিশীলতা