হোম > বিশ্ব

হরমুজে জাহাজ চলাচলে ফি আরোপের খসড়া আইন অনুমোদন ইরানের

আমার দেশ অনলাইন

ছবি: সংগৃহীত।

হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলে ফি আরোপ সংক্রান্ত খসড়া আইন অনুমোদন দিয়েছে ইরানের পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি বিষয়ক কমিটি। এর আওতায় অনুমোদিত দেশগুলোর জাহাজকে তেহরানের দেওয়া বিভিন্ন সেবার জন্য ফি পরিশোধ করতে হবে।

রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইআরএনএ জানিয়েছে, পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি কমিশন প্রস্তাবিত ‘হরমুজ প্রণালির নিরাপত্তা ও অগ্রগতি নিশ্চিতকরণে কৌশলগত পদক্ষেপ’ আইনের তৃতীয় ধারা অনুমোদন করেছে।

কমিশনের মুখপাত্র হাসান কাশকাভি জানান, হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী জাহাজকে দেওয়া বিভিন্ন সেবার বিপরীতে এই ফি আদায় করা হবে।

তিনি বলেন, ‘তৃতীয় ধারা অনুযায়ী, হরমুজ প্রণালিতে সামুদ্রিক, পরিবেশগত, বিশেষ পরিস্থিতিতে জ্বালানি সরবরাহ, বীমা, নিরাপত্তা এবং অন্যান্য সেবার জন্য ফি নেওয়া হবে।’

কাশকাভি জানান, প্রণালি দিয়ে চলাচলের অনুমতি পাওয়া দেশগুলোর মালিকানাধীন জাহাজ থেকেই এসব ফি আদায় করা হবে। অর্থ পরিশোধ করতে হবে ইরানি মুদ্রা রিয়ালে অথবা তেহরান নির্ধারিত অন্য কোনো মুদ্রায়।

তিনি আরো বলেন, প্রস্তাবিত আইনে হরমুজ প্রণালির উপকূলবর্তী দেশগুলোর অধিকারও বিবেচনায় নেওয়া হয়েছে। এ প্রসঙ্গে ১৯৮২ সালের জাতিসংঘের সমুদ্র আইনবিষয়ক কনভেনশন গ্রহণের পর ওমানের অবস্থানের কথা উল্লেখ করেন তিনি।

ইরানের সঙ্গে শুরু হওয়া যুক্তরাষ্ট্র-ইসরায়েল যুদ্ধের অবসান ঘটানোর প্রচেষ্টায় হরমুজ প্রণালি একটি বড় বিরোধের বিষয় হয়ে দাঁড়িয়েছে।

সূত্র: জিও নিউজ

আরএ

বিশ্ববাজারে ৫ মাসের মধ্যে সর্বোচ্চ জ্বালানি তেলের দাম

মধ্যপ্রাচ্যের সংকট নিরসনে ইস্তাম্বুলে ৮ দেশের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক

বিকল্প পাইপলাইনে তেল পরিবহন বাড়াচ্ছে সৌদি আরব

হরমুজ প্রণালিতে নতুন করে উত্তেজনা, তেলের দাম বেড়ে ১১৪ ডলার

আরও এক বছর চলতে পারে ইরান যুদ্ধ, আশঙ্কা ট্রাম্পের দূতের

বাংলাদেশ থেকে ফ্রান্স—আবু সাঈদ এখন বিশ্বজুড়ে

দুই মুসলিম দেশের সমুদ্রসীমা চুক্তিতে যে কারণে ক্ষুব্ধ মিসর, ইসরাইল ও ইইউ

পশ্চিম তীরে হামলার পর দলের সব কর্মসূচি বাতিল করলেন নেতানিয়াহু

বিভিন্ন দাবিতে উত্তাল ইউরোপ, নেতৃত্বে তরুণরা

রিয়াদে জরুরি সতর্কতা জারি