হোম > বিশ্ব

ট্রাম্প অযোগ্য, তাকে ক্ষমতা থেকে সরিয়ে দিতে হবে: ডেরিক জনসন

আমার দেশ অনলাইন

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে অভিশংসন ও ২৫তম সংশোধনীর আওতায় অবিলম্বে ক্ষমতা থেকে সরিয়ে দেওয়ার আহ্বান জানিয়েছে দেশটির ন্যাশনাল অ্যাসোসিয়েশন ফর দ্য অ্যাডভান্সমেন্ট অব কালারড পিপল (এনএএসিপি)।

কৃষ্ণাঙ্গদের অধিকার আদায়ের ঐতিহ্যবাহী সংগঠনের প্রেসিডেন্ট ডেরিক জনসন জানিয়েছেন, প্রেসিডেন্ট ট্রাম্প অযোগ্য, অসুস্থ এবং উন্মাদ। তার বক্তব্য ও আচরণ কেবল উদ্বেগজনক নয়, বরং অত্যন্ত বিপজ্জনক।

ডেরিক জনসন বলেন, যখন দেশের সর্বোচ্চ পদের জন্য বিশ্বস্ত কোনো ব্যক্তি সত্য, স্থিতিশীলতা এবং আমেরিকান জনগণের কল্যাণের প্রতি অবজ্ঞা-প্রদর্শন করেন, তখন তা পুরো জাতি এবং বিশ্বের জন্য একটি হুমকি হয়ে দাঁড়ায়। ট্রাম্পকে অবশ্যই অবিলম্বে অফিস থেকে (ক্ষমতা থেকে) সরিয়ে দিতে হবে। সূত্র: আল-জাজিরা

ইরানকে কোনোভাবেই পারমাণবিক অস্ত্র পেতে দেবে না যুক্তরাষ্ট্র

ইরান-যুক্তরাষ্ট্র পাল্টাপাল্টি হামলায় আবারও বাড়ল তেলের দাম

হরমুজে হুমকি ছিল ইরানের মাইন পাতা বাহিনী: যুক্তরাষ্ট্র

যুদ্ধে কোনঠাসা যুক্তরাষ্ট্র-ইসরাইলের নেতৃত্ব, সংকটে ইরান

১০ মিনিটের সিদ্ধান্তে বাঁচল ৯০০ শিক্ষার্থীর প্রাণ

জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা

আওয়ামী লীগ নেতাদের নিয়ে দিল্লির সেমিনার পুলিশি বাধায় বাতিল

মক্কা চুক্তি: প্রথম বৈঠকে বসছে তুরস্ক, সৌদি আরব ও পাকিস্তান

মার্কিন অপরাধে সহযোগিতা করায় জাপান সরকারকে জবাবদিহির আহ্বান

মধ্যপ্রাচ্যে উত্তেজনার মধ্যেও পাকিস্তানে বেড়েছে বিদেশি পর্যটক