হোম > বিশ্ব

আলোচনার আগেই যুদ্ধবিরতির ৩টি শর্ত লঙ্ঘন করল যুক্তরাষ্ট্র

আমার দেশ অনলাইন

ইরান অভিযোগ করেছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার জন্য যে ১০ দফা প্রস্তাব তারা দিয়েছিল, তার তিনটি ইতিমধ্যে লঙ্ঘন করেছে। মঙ্গলবার রাতে ইরান একটি আনুষ্ঠানিক বিবৃতি প্রকাশ করেছে। সেখানে বলা হয়েছে, বারবার প্রতিশ্রুতি ভাঙার কারণে ওয়াশিংটনের প্রতি তাদের ‘ঐতিহাসিক গভীর অবিশ্বাস’ আরো বেড়েছে।

বিবৃতিতে উল্লেখ করা হয়, মার্কিন প্রেসিডেন্ট নিজেই ১০ দফা প্রস্তাবকে ‘আলোচনার কার্যকর ভিত্তি’ বলে বর্ণনা করেছিলেন। কিন্তু তারপরেও তিনটি ধারা লঙ্ঘিত হয়েছে।

প্রথম লঙ্ঘনের বিষয়টি লেবানন সংক্রান্ত যুদ্ধবিরতির শর্ত নিয়ে। ইরানি কর্মকর্তারা মনে করিয়ে দিয়েছেন, পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ স্পষ্টভাবে বলেছিলেন, ‘লেবানন ও অন্যান্য অঞ্চলসহ সর্বত্র তাৎক্ষণিকভাবে যুদ্ধবিরতি কার্যকর করতে হবে।’ কিন্তু সেই শর্ত মানা হয়নি।

দ্বিতীয় লঙ্ঘন হলো ইরানের আকাশসীমায় ড্রোন প্রবেশ। ফার্স প্রদেশের লার এলাকায় একটি ড্রোন ভূপাতিত করা হয়েছে।

তৃতীয় লঙ্ঘনটি সরাসরি ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণের অধিকার নিয়ে। এই অধিকার ১০ দফা কাঠামোর ষষ্ঠ ধারায় স্বীকৃত। ইরান বলছে, এই অধিকার অস্বীকার করা হচ্ছে।

ইরানের বিবৃতিতে বলা হয়েছে, ‘যে কার্যকর ভিত্তির উপর আলোচনা হওয়ার কথা ছিল, তা খোলাখুলিভাবে এবং স্পষ্টভাবে লঙ্ঘিত হয়েছে।’ বিবৃতিতে আরও বলা হয়, এই পরিস্থিতিতে ‘দ্বিপাক্ষিক যুদ্ধবিরতি বা আলোচনা অযৌক্তিক।’

সিরিয়ার আসাদপন্থি ‘ব্যারেল বোমা মুফতি’ খ্যাত হাসুনের যাবজ্জীবন কারাদণ্ড

যুদ্ধবিরতির মাঝেই গাজায় হামাস যোদ্ধাকে হত্যার দাবি ইসরাইলের

২০ বছর আগে পদাবনতি, গ্রহের মর্যাদা আবার কি ফিরে পাবে প্লুটো

‘বিশ্বাসঘাতকতা’ করছে বিজেপি সরকার, ফের রাস্তায় নামছে ককরোচ পার্টি

৪৫ ট্যাংকারকে কালো তালিকাভুক্ত করল ইরান

ইউক্রেনকে ৬১০ কোটি ইউরোর নতুন প্রতিরক্ষা সহায়তা অনুমোদন ইইউর

ইরানভীতিকে কাজে লাগিয়ে আরব দেশগুলোর কোষাগার খালি করছে আমেরিকা

আগ্রাসী শর্তের ভিত্তিতে যুদ্ধের সমাপ্তি হতে দেবে না ইরান

অভ্যন্তরীণ দ্বন্দ্বে পতনের দ্বারপ্রান্তে ইসরাইল: সাবেক জেনারেল

ভারতে গোয়ালঘরে স্কুল দেখতে গিয়ে হামলার শিকার ককরোচ পার্টি