হোম > বিশ্ব

ভারতজুড়ে বাংলাদেশিদের ব্যাপক ধরপাকড়, মহারাষ্ট্রে গ্রেপ্তার ১৭

স্পোর্টস রিপোর্টার

মহারাষ্ট্রে ১৭ বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে ভারতের পুলিশ। মহারাষ্ট্র পুলিশের সন্ত্রাস দমন শাখা (অ্যান্টি টেরোরিজম সেল বা এটিসি) তাদের গ্রেপ্তার করে।

বিভিন্ন সংবাদ মাধ্যমে ভারতে বাংলাদেশিদের বিরুদ্ধে কঠোর অভিযান চলার সংবাদ বেরিয়েছে। দেশটির পশ্চিমবঙ্গ, আসাম, কেরালাসহ বিভিন্ন এলাকায় এ অভিযান চালানো হচ্ছে।

মহারাষ্ট্র পুলিশকে উদ্ধৃতি করে আনন্দবাজার পত্রিকার এক প্রতিবেদনে জানা যায়, বুধবার থেকে মুম্বাই, ঠাণে এবং নাসিকের বিভিন্ন এলাকায় অভিযান চালানো হয়েছে। এ সময় ১৪ পুরুষ ও তিন নারীকে গ্রেপ্তার করেছে মহারাষ্ট্র পুলিশ। তাঁদের কাছে আধার কার্ড ও প্যান কার্ড পাওয়া গেছে। পুলিশ বলছে তা জাল।

ভারতীয় সংবাদ সংস্থা পিটিআই গ্রেপ্তার সবাই বৈধ কাগজ ছাড়াই ভারতে প্রবেশ করেছিলেন বলে জানিয়েছে। গ্রেপ্তার সবার বিরুদ্ধে ভারতে প্রবেশসংক্রান্ত আইন এবং পাসপোর্ট আইনের বিভিন্ন ধারায় মামলা করা হয়েছে।

হিজবুল্লাহ-সংশ্লিষ্ট আর্থিক প্রতিষ্ঠানের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা

দেশে ফিরতে বাধা দিচ্ছে ভেনেজুয়েলা সরকার : মাচাদো

দুই সপ্তাহে ৪০ মিলিয়ন ব্যারেল তেল রপ্তানি ইরানের

দক্ষিণ কোরিয়ার নতুন প্রধানমন্ত্রী হান সেওং-সুক

হরমুজের ওপর সার্বভৌম অধিকার ছাড়বে না ইরান: গালিবাফ

ইসরাইলের গণহত্যায় যুক্তরাষ্ট্রের এক পয়সাও খরচ করা উচিত নয়

বৈঠকে বসতে ইরানের অস্বীকৃতি দরকষাকষির কৌশল: ভ্যান্স

ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ১,৯৪৩

ইরানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে ইসরাইলে মার্কিন নাগরিক গ্রেপ্তার

ভারতে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৮, আহত ২২