হোম > বিশ্ব

গাজায় ত্রাণবাহী ট্রাক উল্টে নিহত ২০

আন্তর্জাতিক ডেস্ক

ছবি: আল জাজিরা

গাজা উপত্যকার নুসাইরাত শরণার্থী শিবিরের কাছে একটি ত্রাণবাহী ট্রাক উল্টে ২০ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অনেকে। বুধবার এক প্রতিবেদেন এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা।

প্রতিবেদনে বলা হয়, ছিটমহলের সরকারি মিডিয়া অফিসের তথ্য অনুযায়ী, মধ্য গাজায় মানবিক ত্রাণবাহী একটি ট্রাক মানুষের ভিড়ের উপর উল্টে গেলে এই হতাহতের ঘটনা ঘটে। ওই ট্রাকটি একটি অনিরাপদ রাস্তা দিয়ে চলছিল। এখানে ইসরায়েল আগে বোমা হামলা চালিয়েছিল।

ফিলিস্তিনের সরকারি সংবাদ সংস্থা ওয়াফা স্থানীয় কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে জানিয়েছে, ইসরায়েলি বাহিনী রাস্তাটিকে অনিরাপদ বলে বর্ণনা করার পর গাড়িটি উল্টে যায়।

এদিকে হামাস অভিযোগ করে জানিয়েছে, ইসরাইল ট্রাক চালকদের ত্রাণ বিতরণ কেন্দ্রে পৌঁছানোর জন্য জোর করে অনিরাপদ পথ ব্যবহার করতে বাধ্য করছে।

সংগঠনটির মিডিয়া অফিস এক বিবৃতিতে জানিয়েছে, ‘ত্রাণ সংগ্রহের জন্য প্রায়শই বিপুল সংখ্যক জনতা ট্রাকগুলোতে ভিড় জমিয়েছিল’।

নেতানিয়াহুকে নিয়ে আত্মজীবনীতে যে বিস্ফোরক তথ্য দিলেন বাইডেন

হরমুজে মাইনের আঘাত, ২০ লাখ ব্যারেল তেলসহ ডুবল সুপারট্যাংকার

সৌদিতে এক সপ্তাহে ১২ হাজার গ্রেপ্তার, দেশে ফেরত সাড়ে ১১ হাজার

এক দিনে স্পেন পৌঁছালেন ১৫০০ অভিবাসী

ভারতের অধিকারকর্মী সোনম ওয়াংচুক ৬০ দিনের জন্য গৃহবন্দি

ইরানে গ্যাস পরিশোধনাগারের বাস দুর্ঘটনা, ১২ কর্মী নিহত

ইসরাইলের ওপর কতটা প্রভাব ফেলবে রোহিঙ্গা গণহত্যার রায়

মালয়েশিয়ার রাজনীতিতে চাপে পাকাতান হারাপান, মালয় জাতীয়তাবাদী শক্তির সমর্থন বাড়ছে

নির্বাচনে ট্রাম্পের হারে চাঙা হতে পারে দুবাই-আবুধাবির আবাসন বাজার

যুদ্ধট্যাংকে চতুর্থ প্রজন্মের প্রযুক্তি ব্যবহার করছে চীন