হোম > বিশ্ব

২৪ ঘণ্টায় ১৫০ হিজবুল্লাহ সদস্যকে হত্যার দাবি ইসরাইলের

আমার দেশ অনলাইন

ছবি: টাইমস অব ইসরাইল

যুদ্ধবিরতি শুরুর আগে ২৪ ঘণ্টায় ১৫০ জনেরও বেশি হিজবুল্লাহ সদস্যকে হত্যা করা হয়েছে বলে দাবি করেছে ইসরাইলের প্রতিরক্ষাবাহিনী (আইডিএফ)। টেলিগ্রামে করা পোস্টে আইডিএফ জানায়, যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হওয়ার আগে চালানো হামলায় তারা নিহত হন।

আইডিএফ আরো জানিয়েছে, লেবাননের বিভিন্ন এলাকায় কমান্ড সেন্টার এবং অস্ত্রাগারের মতো প্রায় ৩০০টি সামরিক স্থাপনায় হামলা চালিয়েছে তারা।

এসব হামলায় বেশ কয়েকজন হিজবুল্লাহ কমান্ডার নিহত হয়েছেন বলেও দাবি করেছেন তারা।

এদিকে, যুদ্ধবিরতির মধ্যেই গত দুই দিনে দক্ষিণ লেবাননে ইসরাইলের দুই সেনা নিহত হয়েছেন। ইসরাইলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানিয়েছে, সংঘাত শুরু হওয়ার পর থেকে এ নিয়ে ইসরাইলের ১৫ জন সেনা নিহত হলো ।

সূত্র: বিবিসি

আরএ

স্থিতিশীল তেলের বাজার স্থিতিশীল

ইরানের সামরিক, ক্ষেপণাস্ত্র ও তেল খাতে যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞা

ব্যর্থতা ঢাকতেই ইরানের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র

কৃত্রিম জ্বালানি সংকটে পশ্চিম তীর

চীনের ৩, ১১ বিমানবাহী রণতরি থাকা সত্ত্বেও সংকটে যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্রের এইচ-১বি ভিসায় বসছে বাড়তি ফি, বিপর্যয়ে পড়বে ভারতীয়রা

শিক্ষার্থীদের জন্য স্কুলে মোবাইল নিষিদ্ধ করলেন ম্যাক্রোঁ

মধ্যপ্রাচ্য সংকটের কূটনৈতিক সমাধানের আহ্বান শি জিনপিংয়ের

সৌদি তেলবাহী ট্যাংকারে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুতিদের

ইউরোপীয় দুই আইনপ্রণেতাকে দেশে ঢুকতে দিল না ইসরাইল