হোম > বিশ্ব

হাইতিতে গ্যাং দমনে আরও পুলিশ পাঠালো কেনিয়া

আতিকুর রহমান নগরী

গ্যাং দমনে চাপ বজায় রাখতে কেনিয়া সোমবার হাইতিতে পুলিশ সদস্য মোতায়েন করে।

হাইতিতে ক্রমবর্ধমান রাজনৈতিক ও নিরাপত্তা সংকটের মধ্যে গ্যাং দমনে চাপ বজায় রাখতে কেনিয়া সোমবার অতিরিক্ত শতাধিক পুলিশ সদস্য মোতায়েন করেছে। নতুন দলটি সেখানে অবস্থানরত কেনিয়ান বাহিনীর একটি অংশকে বদলি করে তাদের মিশন অব্যাহত রাখবে।

দীর্ঘদিন ধরে অপরাধী গ্যাংগুলোর তাণ্ডবে বিপর্যস্ত হাইতির পরিস্থিতি ২০২৪ সালের শুরুর দিকে আরও খারাপ হয়, যখন তারা তৎকালীন প্রধানমন্ত্রী অ্যারিয়েল হেনরিকে পদত্যাগে বাধ্য করে। জাতিসংঘের হিসেবে, এখন রাজধানী পোর্ট-অ’-প্রিন্সের প্রায় ৯০ শতাংশ এলাকা সশস্ত্র গোষ্ঠীর নিয়ন্ত্রণে, যেখানে হত্যা, ধর্ষণ, লুটপাট ও অপহরণ প্রতিদিনের ঘটনা।

হাইতির দুর্বল নিরাপত্তা বাহিনীকে সহযোগিতা করতে ২০২৩ সালে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ কেনিয়ার নেতৃত্বে একটি বহুজাতিক নিরাপত্তা মিশনের অনুমোদন দেয়। কিন্তু প্রত্যাশিত ২,৫০০ সদস্যের বদলে মাত্র প্রায় ১,০০০ সদস্য নিয়ে দলটি পর্যাপ্ত সরঞ্জাম ও অর্থের অভাবে বড় ধরনের চ্যালেঞ্জ মোকাবিলায় হিমশিম খাচ্ছে।

সোমবার কেনিয়ার ২৩০ জন নতুন পুলিশ সদস্য হাইতিতে পৌঁছেছে, আর ১০০ সদস্য তাদের মিশন শেষ করে দেশে ফিরেছে বলে এএফপিকে জানিয়েছে এক হাইতিয়ান সরকারি সূত্র।

সেপ্টেম্বরের শেষে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ হাইতিতে আরও শক্তিশালী অ্যান্টি-গ্যাং বাহিনী গঠনের অনুমোদন দেয়।

আমেরিকার সবচেয়ে দরিদ্র দেশ হাইতিতে গত নয় বছর ধরে কোনো নির্বাচন অনুষ্ঠিত হয়নি। দেশটি বর্তমানে একটি অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে পরিচালিত হচ্ছে। বিধানসভা ও প্রেসিডেন্ট নির্বাচন ২০২৬ সালের গ্রীষ্মে অনুষ্ঠিত হওয়ার কথা।

সূত্র: এএফপি

এসআর

দুর্যোগ মোকাবিলায় মালয়েশিয়াকে ৫০টি স্টারলিংক কিট দিল স্পেসএক্স

‘ইরানের অর্থনীতি বিচ্ছিন্নের সক্ষমতা যুক্তরাষ্ট্রের নেই’

কেনিয়ায় ১৬ বিলিয়ন ডলারের তেল শোধনাগার, দৈনিক পরিশোধন করবে ৭ লাখ ব্যারেল

প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে মমতার কঠোর হুঁশিয়ারি

ফিলিস্তিনপন্থি বিক্ষোভে উত্তাল মরক্কো, ইসরাইলের সঙ্গে সম্পর্ক নিয়ে ক্ষোভ

ভারতে মুসলিমদের নিশানা করে গাড়ি-জমির ধর্মভিত্তিক তথ্য চাইছে কমিশন: ওয়াইসি

জার্মানিতে ভক্সওয়াগনের কারখানাকে ইসরাইলি অস্ত্র উৎপাদন কেন্দ্রে রূপান্তর

৩৪০০০ ফুট উঁচুতে এক পাইলট ছুরিকাঘাত করেন আরেকজনকে, ১৮০ যাত্রীসহ বিমান ক্র্যাশ করার চেষ্টা

পেন্টাগনের শীর্ষ সামরিক কর্মকর্তারা ছাঁটাইয়ের ঝুঁকিতে

এআই দিয়ে কণ্ঠ নকল, আইনি সুরক্ষায় জাপানের আদালতের ঐতিহাসিক রায়