হোম > বিশ্ব

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে বিশেষজ্ঞ পর্যায়ের আলোচনা চলছে

আমার দেশ অনলাইন

পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানিয়েছেন, ইসলামাবাদে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে ‘বিশেষজ্ঞ পর্যায়ে’ আলোচনা শুরু হয়েছে।

তার মতে, এ পর্যায়ে দুইপক্ষের দেওয়া প্রস্তাবগুলোর "কারিগরি দিকগুলো পর্যালোচনা করা হবে"।

এর আগে দুইপক্ষের মধ্যে পাকিস্তানি মধ্যস্থতাকারীদের উপস্থিতিতে উচ্চ পর্যায়ের আলোচনা হয়েছে। দুজন সরকারি কর্মকর্তা বিবিসি উর্দুকে জানিয়েছেন, প্রাথমিক আলোচনা ‘ইতিবাচক’ হয়েছে।

হোয়াইট হাউস প্রেস পুলের এক প্রতিবেদনে এক মার্কিন কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে বলা হয়েছে, এ আলোচনায় যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে "বিভিন্ন বিষয়ে কারিগরি বিশেষজ্ঞরা ইসলামাবাদে উপস্থিত রয়েছেন। পাশাপাশি ওয়াশিংটন থেকে অতিরিক্ত বিশেষজ্ঞদের সহায়তাও পাওয়া যাচ্ছে"।

অন্যদিকে ইসলামাবাদে আসা ইরানি প্রতিনিধি দলে ইরানের কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর ড. নাসের হেম্মতি-সহ বিভিন্ন কারিগরি বিশেষজ্ঞরাও রয়েছেন। সূত্র: বিবিসি

যুক্তরাষ্ট্রের এইচ-১বি ভিসায় বসছে বাড়তি ফি, বিপর্যয়ে পড়বে ভারতীয়রা

শিক্ষার্থীদের জন্য স্কুলে মোবাইল নিষিদ্ধ করলেন ম্যাক্রোঁ

মধ্যপ্রাচ্য সংকটের কূটনৈতিক সমাধানের আহ্বান শি জিনপিংয়ের

সৌদি তেলবাহী ট্যাংকারে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুতিদের

ইউরোপীয় দুই আইনপ্রণেতাকে দেশে ঢুকতে দিল না ইসরাইল

সিরিয়ার আসাদপন্থি ‘ব্যারেল বোমা মুফতি’ খ্যাত হাসুনের যাবজ্জীবন কারাদণ্ড

যুদ্ধবিরতির মাঝেই গাজায় হামাস যোদ্ধাকে হত্যার দাবি ইসরাইলের

২০ বছর আগে পদাবনতি, গ্রহের মর্যাদা আবার কি ফিরে পাবে প্লুটো

‘বিশ্বাসঘাতকতা’ করেছে বিজেপি সরকার, ফের রাস্তায় নামার ঘোষণা ককরোচদের

৪৫ ট্যাংকারকে কালো তালিকাভুক্ত করল ইরান