হোম > বিশ্ব

কেন প্রতিনিধিদলের নাম ‘মিনাব ১৬৮’ রাখল ইরান

আমার দেশ অনলাইন

ছবি: সংগৃহীত

যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করতে পাকিস্তানে রয়েছে ইরানের প্রতিনিধিদল। ইরান এই প্রতিনিধিদলের নাম রেখেছ ‘মিনাব ৬৮’। টানা ৪০ দিন ধরে বেসামরিক নাগরিক ও অবকাঠামোকে লক্ষ্য করে একের পর এক আক্রমণের শিকার হয়েছে ইরান।

প্রতিনিধিদলটির নাম ‘মিনাব ১৬৮’ রাখাটা সেইদিনের হামলার প্রতীক, যেদিন মিনাব শহরের একটি প্রাথমিক বিদ্যালয়কে লক্ষ্যবস্তু করা হয়েছিল। ওই হামলায় ১৬৮ জনেরও বেশি শিক্ষার্থী ও শিক্ষক নিহত হন। এরমাধ্যমে যুক্তরাষ্ট্রসহ পুরো বিশ্বকে একটি বার্তা দিতে চাইছে ইরান।

যুক্তরাষ্ট্র ও ইসরাইল ইরানের ৮০০টিরও বেশি স্কুল, ৩০টিরও বেশি বিশ্ববিদ্যালয়, স্বাস্থ্যকেন্দ্র এবং আরো অনেক অবকাঠামোগত স্থাপনায় হামলা চালিয়েছে।

এই নামের মাধ্যমে ইরান যে বার্তা দিতে চাইছে তাহলো: ইরান যুদ্ধে বেসামরিক নাগরিকরা দুর্ভোগ ও যন্ত্রণার শিকার হচ্ছেন, তার অবসান ঘটাতে চাইছে। তবে এটি একটি কূটনৈতিক সুযোগেরও প্রতীক-আর তাহলো ইরান বিষয়টি নিষ্পত্তি করার চেষ্টা করছে।

সূত্র: আল জাজিরা

ইয়েমেন যুদ্ধে সামরিক হস্তক্ষেপের অভিযোগ প্রত্যাখ্যান ইরানের

বিশ্বশান্তির জন্য যুক্তরাষ্ট্রকে বড় হুমকি মনে করেন ৭৪ শতাংশ ব্রিটিশ

অনুপ্রবেশকারীর গল্প সাজিয়ে মুসলিমদের নিশানা করা হচ্ছে: ওয়াইসি

হঠাৎ সবাই হাবীবীর অর্থ খোঁজা শুরু করলো যে কারণে

নিজেদের না খাইয়ে ইসরাইলিদের বিনোদনের ব্যবস্থা করছেন ট্রাম্প: কার্লসন

যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ স্পিকার হতে যাওয়া কে এই হাকিম জেফ্রিস

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ইতিহাস গড়লেন হিজাবধারী পাঁচ মুসলিম নারী

ইরান যুদ্ধের জেরে ক্ষীণ হচ্ছে ভ্যান্সের প্রেসিডেন্ট হওয়ার সম্ভাবনা

হেরে গিয়েও জুয়ার টেবিল ছাড়ছে না ট্রাম্প প্রশাসন: গালিবাফ

হরমুজে মাইনে আঘাত পেয়ে ট্যাংকারে আগুন, বন্ধ চলাচল