হোম > বিশ্ব

পাকিস্তানে ট্রাক খাদে পড়ে নিহত ১৫

আতিকুর রহমান নগরী

ছবি: জিও নিউজ

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ার সোয়াতে একটি ট্রাক খাদে পড়ে কমপক্ষে ১৫ জন নিহত হয়েছেন। আহত হয়েছে আরো আটজন। নিহতরা সবাই একই পরিবারের সদস্য। আজ (বৃহস্পতিবার) সকালে এ দুর্ঘটনা ঘটে। খবর দ্য ডনের।

সোয়াতের বাহরাইন থেকে আসা একদল পর্যটককে বহনকারী গাড়িটি রাস্তা থেকে উল্টে খাদে পড়ে যায়। উদ্ধারকারীরা জানিয়েছে যে এই ঘটনায় আটজন আহত হয়েছেন এবং তাদের চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মালাকান্দ রেসকিউ ১১২২-এর মুখপাত্র শফিকা গুল এক বিবৃতিতে জানান, পরিবারটি বাহরাইন তহসিলের গাবরাল এলাকার বাসিন্দা।

তিনি জানান, উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে হাইওয়ে পুলিশের সঙ্গে উদ্ধার কার্যক্রম পরিচালনা করে। তিনি আরো জানান, আহতদের প্রথমে বাটখেলা জেলা সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চারজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের সোয়াত হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

পাকিস্তানে প্রায়ই সড়ক দুর্ঘটনা ঘটে। এজন্য বেপরোয়া গাড়ি চালানো, দ্রুত গতি, চালকের ক্লান্তি এবং যানবাহনের দুর্বল রক্ষণাবেক্ষণকে দায়ী করা হয়।

গত মাসে ডেরা ইসমাইল খানে ট্রাক দুর্ঘটনায় কমপক্ষে ১১ জন নিহত এবং আরো তিনজন আহত হন। এছাড়া, ১১ সেপ্টেম্বর মানসেহরায় একটি জিপ খাদে পড়ে দুইজন নিহত ও চারজন আহত হন।

আরএ

কোন ভুলে জাতিসংঘে জার্মানির পরাজয়

লেবাননে ইসরাইলের হামলায় নিহত ২১

এবার নৌবাহিনীকে পারমাণবিক ক্ষমতা জোরদারের নির্দেশ কিমের

লেবাননকে ‘হাতিয়ার’ হিসেবে ব্যবহারের অভিযোগ প্রত্যাখ্যান ইরানের

আলবেনিয়ায় ক্ষোভের মুখে ট্রাম্প জামাতার বিলাসবহুল রিসোর্ট প্রকল্প

জেলেনস্কির সঙ্গে বৈঠকের প্রস্তাব প্রত্যাখ্যান করলেন পুতিন

অস্ত্র সমর্পণ না করার ঘোষণা হামাসের

কুয়েতের কাছে ২ বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রি করছে যুক্তরাষ্ট্র

পরমাণু গবেষণাগারে বিশেষজ্ঞদের সঙ্গে ট্রাম্পের দুই দূতের বৈঠক

ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতার মাত্র ২২ শতাংশ অবশিষ্ট আছে: ট্রাম্প