হোম > বিশ্ব

যুক্তরাষ্ট্রের প্রস্তাব ট্রাম্পের ‘লোভের’ কাছে আত্মসমর্পণের শামিল: আইআরআইবি

আমার দেশ অনলাইন

ছবি: সংগৃহীত

যুদ্ধ শেষ করার বিষয়ে যুক্তরাষ্ট্রের প্রস্তাবের জবাব দিয়েছে ইরান। এ বিষয়ে ইরানের রাষ্ট্রীয় সম্প্রচার সংস্থা আইআরআইবি এক প্রতিবেদনে জানায়, যুক্তরাষ্ট্রের দেওয়া পরিকল্পনা মেনে নেওয়া ‘ট্রাম্পের লোভের কাছে ইরানের আত্মসমর্পণের শামিল’।

তাদের টেলিগ্রাম চ্যানেলে দেওয়া এক বিবৃতিতে আইআরআইবি জানায়, তেহরানের জবাবে ‘ইরানি জাতির মৌলিক অধিকারের ওপর জোর দেওয়া হয়েছে’।

এতে বলা হয়, ইরানের সর্বশেষ প্রস্তাবে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে যুদ্ধকালীন ক্ষতিপূরণ এবং হরমুজ প্রণালির ওপর ইরানের সার্বভৌমত্বের প্রয়োজনীয়তার ওপর জোর দেওয়া হয়েছে। পাশাপাশি নিষেধাজ্ঞা তুলে নেওয়া এবং দেশটির বাজেয়াপ্ত করা তহবিল ও সম্পদ ছেড়ে দেওয়ার প্রয়োজনীয়তার কথাও বলা হয়েছে প্রস্তাবে।

এদিকে, ইরানের দেওয়া জবাব রোববার প্রত্যাখ্যান করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কোনো বিস্তারিত তথ্য না দিয়ে নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প লিখেছেন, ‘আমি মাত্রই ইরানের তথাকথিত ‘প্রতিনিধিদের’ পাঠানো জবাবটি পড়লাম। এটি আমার পছন্দ হয়নি, পুরোপুরি অগ্রহণযোগ্য।’

সূত্র: আলজাজিরা

আরএ

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে আগাম ভোট দিয়েছেন সাড়ে ৫ কোটি মানুষ

নিজ দলের কোন্দলেও চাঙা মার্কিন মুসলিম ডেমোক্র্যাট প্রার্থীর সমর্থকেরা

হরমুজে ৯ দিনে ১১ তেলবাহী জাহাজে আগুন, দাবি ইরানের

মধ্যবর্তী নির্বাচনে কংগ্রেসের নিয়ন্ত্রণ হারালে ট্রাম্প হয়ে উঠবেন ‘মিস্টার ভেটো’

ইরানে ফের মার্কিন হামলার প্রস্তুতি, আতঙ্কে উপসাগরীয় মিত্ররা

রাহুল গান্ধীকে ধাক্কা দিয়ে বাংলাদেশে পাঠাতে চান আসামের মুখ্যমন্ত্রী

যুদ্ধ চায় না মধ্যপ্রাচ্যের কোনো দেশ

জাপানের আয়াসোফিয়া মসজিদে দেখা মিলল এরদোয়ান পুত্রের, দিলেন আজানও

উত্তরাখণ্ডে ৮৬ মুসলিম পরিবারের বাড়ি উচ্ছেদ, কংগ্রেস এমপির প্রশ্ন—‘শুধু মুসলিমদের বাড়িই কি অবৈধ’

ফিলিস্তিনিদের নিজেদের আবাসভূমি নিশ্চিত না হলে মধ্যপ্রাচ্যে নিরাপত্তা আসবে না: জর্ডান