হোম > বিশ্ব

ফের উত্তপ্ত পাক-আফগান সীমান্ত, নিহত ২১

আতিকুর রহমান নগরী

ছবি: সংগৃহীত

আবার উত্তপ্ত হয়ে উঠেছে পাকিস্তান-আফগানিস্তান সীমান্ত এলাকা। আজ (বুধবার) বেলুচিস্তান সীমান্তে আফগান তালেবানের সঙ্গে পাকিস্তানি সেনাবাহিনীর ব্যাপক সংঘর্ষ হয়। এতে প্রায় ১২ জন আফগান নিহত হয়েছেন। আহত হয়েছেন শতাধিক মানুষ। খবর আল জাজিরার।

মঙ্গলবার রাত থেকে শুরু হওয়া সহিংসতার জন্য উভয় পক্ষই একে অপরকে অভিযুক্ত করেছে।

সামাজিকমাধ্যম এক্সে দেয়া পোস্টে আফগান তালেবানের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ সীমান্তে সংঘাত শুরু করার জন্য পাকিস্তানকে অভিযুক্ত করেছেন। হামলায় ১২ জন নিহত ও ১০০ জনের বেশি নিহত হয়েছে বলে জানান তিনি।

বার্তা সংস্থা এএফপি স্পেন বোলদাক জেলা হাসপাতালের একজন কর্মকর্তার বরাত দিয়ে জানিয়েছে, আহতদের মধ্যে ৮০ জন নারী ও শিশু রয়েছে।

তালেবানের পক্ষ থেকে দাবি করা হয়েছে, তাদের পাল্টা হামলায় বেশ কয়েকজন পাকিস্তানি সেনা নিহত হয়েছেন। অস্ত্র ও ট্যাঙ্ক জব্দ করার পাশাপাশি পাকিস্তানি সামরিক স্থাপনা ধ্বংস করার দাবিও করেছে তারা।

তবে সংঘর্ষ শুরুর জন্য আফগানিস্তানকে দায়ী করেছে পাকিস্তানি কর্তৃপক্ষ। তাদের দাবি, আফগান তালেবান প্রথমে একটি পাকিস্তানি সামরিক পোস্ট এবং সীমান্তের কাছাকাছি অন্যান্য এলাকায় গুলি চালায়।

নাম প্রকাশ না করার শর্তে এক নিরাপত্তা কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন, সহিংসতায় ছয়জন পাকিস্তানি সেনা নিহত হয়েছেন।

আরএ

বাহরাইনে ইরানের ড্রোন হামলায় মার্কিন রাডার ধ্বংস

সোনিয়া গান্ধীকে নিয়ে আপত্তিকর মন্তব্য, কঙ্গনা রানাউতের বিরুদ্ধে মামলা

লন্ডনে প্যালেস্টাইন বুক অ্যাওয়ার্ড ২০২৬ ঘোষণা

যুদ্ধের পরেও ইরানের হাতে মজুত ২ হাজার ৫০০ ক্ষেপণাস্ত্র

আরব বসন্তে বিক্ষোভকারী শিশু জাওয়াদের মৃত্যুদণ্ড কার্যকর করল সৌদি

সরকারি কর্মকর্তার বাড়ি থেকে মিলল আড়াই কেজি স্বর্ণ ও নগদ অর্থ

‘এখানে আমরা ৪০০ বছর নামাজ আদায় করেছি’, অখিলেশকে ওয়েইসির কটাক্ষ

গাজা যুদ্ধ যেভাবে বদলে দিল ইসরাইলের রাজনীতি

সৌদির যুদ্ধ বিমান ভূপাতিত করল হুথিরা

পাকিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযান, ৪ সেনা ও ২৪ সন্ত্রাসী নিহত