হোম > বিশ্ব

ইসরাইল-ফিলিস্তিন সংঘাত বন্ধে শান্তি তহবিল চালু করল তিন দেশ

আমার দেশ অনলাইন

ছবি: সংগৃহীত

ইসরাইল ও ফিলিস্তিন সংঘাতের দ্বি-রাষ্ট্রীয় সমাধানের পক্ষে সমর্থন জানাতে চার মিলিয়ন ডলারের যৌথ শান্তি তহবিল চালু করেছে অস্ট্রেলিয়া, কানাডা ও যুক্তরাজ্য। এই তহবিলে প্রতিটি দেশ এক দশমিক ৩৪ মিলিয়ন ডলার করে অনুদান দেবে।

যুক্তরাজ্যের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, বৃহস্পতিবার ঘোষিত এই তহবিলটি নতুন ও বিদ্যমান তৃণমূল পর্যায়ের প্রকল্পগুলোর ওপর দৃষ্টিপাত করবে। বিশেষ করে যেগুলোতে যুব গোষ্ঠী, নাগরিক সমাজের সংগঠন এবং নারীরা অন্তর্ভুক্ত।

এই পদক্ষেপটি এমন এক সময়ে নেওয়া হলো যখন এই তিনটি দেশ – ফ্রান্স, নিউজিল্যান্ড ও নরওয়ের সাথে মিলে পশ্চিম তীরে ইসরাইলি অবৈধ বসতি স্থাপনকারীদের সহিংসতায় অর্থায়নকারী ও তা কার্যকরকারী নেটওয়ার্কগুলোর বিরুদ্ধে সমন্বিত নিষেধাজ্ঞা ঘোষণা করেছে।

পশ্চিম তীরে রেকর্ড পরিমাণ অবৈধ বসতি সম্প্রসারণ এবং ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরাইলিদের ক্রমবর্ধমান সহিংসতার পরিপ্রেক্ষিতে পশ্চিমা দেশগুলো এই প্রতিক্রিয়া জানায়।

ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ইভেট কুপার এক বিবৃতিতে বলেন, ‘মধ্যপ্রাচ্যে শান্তি, ন্যায়বিচার ও নিরাপত্তা দ্বি-রাষ্ট্র সমাধানের ওপর নির্ভরশীল এবং এ কারণেই আমাদের দেশগুলো ইসরাইল রাষ্ট্রের পাশাপাশি ফিলিস্তিন রাষ্ট্রকেও স্বীকৃতি দিয়েছে।’

সূত্র: আল জাজিরা

আরএ

সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি কূটনৈতিক সমাধানেও আগ্রহী ইরান: আরাগচি

বসনিয়ার কসাই ম্লাদিচের বীরোচিত শেষকৃত্য, জাতিসংঘের উদ্বেগ

সৌদি আরবে হামলা হলেও মক্কা চুক্তি সক্রিয় হয়নি কেন

ইরানি দূতাবাসের কর্মকর্তাকে দেশ ছাড়ার নির্দেশ দিল সুইডেন

ইউরোপকে লাভরভের হুঁশিয়ারি, রাশিয়ায় হামলা হলে যুদ্ধ হবে সংক্ষিপ্ত

সুদানে স্বর্ণের খনি ধসে নিহত ৬৭

সৌদির তেল স্থাপনা ও বিমানঘাঁটিতে হামলার দাবি হুথিদের

জিন্নাহর সমাধিসৌধে বাংলায় খোদাই করা জন্ম ও মৃত্যুতারিখ

ইসরাইলকে আন্তর্জাতিকভাবে বিচ্ছিন্ন করতে হবে: ব্রিটিশ ট্রেড ইউনিয়ন

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রে গোলাবারুদের ঘাটতি, পেন্টাগনের মহাপরিদর্শকের স্বীকারোক্তি