হোম > বিশ্ব

উত্তেজনা কমাতে ইরানের তৎপরতাকে স্বাগত জানালো পাকিস্তান

আতিকুর রহমান নগরী

ছবি সংগৃহিত।

পাকিস্তান-আফগানিস্তান উত্তেজনা নিরসনে ইরানের মধ্যস্থতার উদ্যোগকে স্বাগত জানিয়েছে ইসলামাবাদ। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তাহির হুসাইন আন্দ্রাবি বলেন, পাকিস্তান সবসময় সংলাপ ও কূটনৈতিক উপায়ে শান্তিপূর্ণ সমাধানের পক্ষে এবং এ প্রক্রিয়ায় ইরান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

আফগানভিত্তিক সংবাদমাধ্যম এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

সম্প্রতি ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি ঘোষণা করেছেন, তেহরান শিগগিরই একটি আঞ্চলিক বৈঠক আয়োজনের চেষ্টা করছে, যা পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে উত্তেজনা কমাতে সহায়ক হবে। তিনি জানান, গত কয়েক দিনে ইসলামাবাদ ও কাবুলের সঙ্গে ফোনালাপ হয়েছে এবং এসব প্রচেষ্টা “বাস্তব অগ্রগতি” আনবে বলে আশা করছেন।

আরাঘচি আফগান পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুতাক্কি ও রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের সঙ্গেও কথা বলেছেন। এই আলোচনায় আঞ্চলিক শান্তি, স্থিতিশীলতা এবং বিশেষ করে আফগানিস্তান-পাকিস্তান সম্পর্কের উন্নয়নে পরামর্শ অব্যাহত রাখার গুরুত্ব তুলে ধরা হয়।

রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, দুই পক্ষই রাজনৈতিক ও কূটনৈতিক পথে সমস্যা সমাধানের ওপর জোর দিয়েছে। এদিকে, পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ আবারও অভিযোগ করেছেন যে আফগান ভূখণ্ড পাকিস্তানবিরোধী কার্যক্রমে ব্যবহৃত হচ্ছে এবং এ বিষয়ে আঞ্চলিক সমর্থনসহ আফগানিস্তানের লিখিত প্রতিশ্রুতি দাবি করেছেন।

গোপনে আরব দলগুলোর সহায়তা চেয়েছেন নেতানিয়াহু

২৪ ঘণ্টায় হরমুজে ৫ জাহাজে হামলা

মোসাদপ্রধানের যুক্তরাষ্ট্র সফর, ক্ষমতা ধরে রাখতে নেতানিয়াহুর শেষ চেষ্টা

গাজায় ৪৮ ঘণ্টায় ১৬ ফিলিস্তিনি নিহত

যুক্তরাষ্ট্রে বাড়ছে হামের সংক্রমণ, ২৬ বছর পর হারাল নির্মূলের স্বীকৃতি

আসামে মুসলিমদের ঘরবাড়ি থেকে উচ্ছেদ, গুঁড়িয়ে দেওয়া হলো মসজিদ

যুদ্ধক্ষেত্রে আসছে স্বয়ংক্রিয় বুদ্ধিযুক্ত প্রাণঘাতী অস্ত্র, বিশ্বজুড়ে আতঙ্ক

চীনে তিন পরাশক্তির বৈঠকে গুরুত্ব পাচ্ছে যেসব ইস্যু

ভারতকে আর গণতান্ত্রিক দেশ বলা যায় না: রাহুল গান্ধী

উপসাগরীয় দেশগুলোতে ইরানের ৭ হাজার ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলার দাবি জিসিসির