হোম > বিশ্ব

ইরান-যুক্তরাষ্ট্র চুক্তির কাছাকাছি: ট্রাম্প

আমার দেশ অনলাইন

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্ভাব্য একটি চুক্তির চূড়ান্ত বিষয়গুলো অনুমোদন পাওয়ায় তিনি বৃহস্পতিবার রাতে ইরানের বিরুদ্ধে পরিকল্পিত হামলা বাতিল করেছেন।

সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প লিখেছেন, ইসলামী প্রজাতন্ত্র ইরানের সঙ্গে আলোচনা দেশটির সর্বোচ্চ নেতৃত্বের পর্যায়ে অনুমোদিত হয়েছে। এ কারণে আমি, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে, আজ সন্ধ্যায় ইরানের বিরুদ্ধে নির্ধারিত হামলা বাতিল করেছি।

তিনি বলেন, আলোচনা এবং চূড়ান্ত বিষয়গুলো উভয় পর্যায়েই সংশ্লিষ্ট সব পক্ষের অনুমোদন পেয়েছে।

ট্রাম্প জানান, অনুমোদন দেওয়া দেশগুলোর মধ্যে রয়েছে যুক্তরাষ্ট্র, ইসরাইল, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, তুরস্ক, পাকিস্তান, বাহরাইন, কুয়েত, জর্ডান ও মিসর।

তিনি আরো বলেন, চুক্তিটি চূড়ান্ত না হওয়া পর্যন্ত নৌ অবরোধ পুরোপুরি বহাল থাকবে।

এছাড়া তিনি জানান, চুক্তি স্বাক্ষরের সময় ও স্থান শিগগিরই ঘোষণা করা হবে।

তবে ইরানের সঙ্গে চুক্তি খুব কাছাকাছি বলে ট্রাম্প এই প্রথম দাবি করছেন না। এর আগেও তিনি এমন ইঙ্গিত দিয়েছিলেন, কিন্তু শেষ পর্যন্ত তা বাস্তবায়িত হয়নি।

এদিকে বিষয়টি সম্পর্কে অবগত এক ব্যক্তির তথ্য অনুযায়ী, চলতি সপ্তাহের শুরুতে কাতারের মধ্যস্থতাকারীদের মাধ্যমে ইরান যুক্তরাষ্ট্রের কাছে প্রস্তাবিত চুক্তির সর্বশেষ খসড়া পাঠিয়েছে। এ সপ্তাহে যুক্তরাষ্ট্র ও ইরান পরপর কয়েকদিন পাল্টাপাল্টি হামলা চালালেও মার্কিন কর্মকর্তারা মধ্যস্থতাকারীদের সঙ্গে নিয়মিত যোগাযোগ বজায় রেখেছেন।

ছাত্র আন্দোলনে সমর্থনের অভিযোগে ভারতে তিন মুসলিম যুবক গ্রেপ্তার

এবার ইরানের বিরুদ্ধে যুদ্ধে জড়ালেন ইসরাইলপন্থি জেলেনস্কি

ইয়েমেনি ক্ষেপণাস্ত্রের আঘাতে সৌদি ড্রোন বিধ্বস্ত

ছয় শব্দের পোস্টে আন্দোলন শুরু, এরপর কাঁপল ভারত

সর্বোচ্চ আদালতে বড় ধাক্কা খেলেন ট্রাম্প

জোট গঠন করে হলেও উত্তর প্রদেশে বিজেপিকে হারাতে চান ওয়াইসি

সৌদিতে ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার, যেসব দেশের নাগরিক বেশি

ইসরাইলের সঙ্গে নিরাপত্তা চুক্তি করতে চায় সিরিয়া

ইরানি নির্দেশনা না মেনে এগোচ্ছিল ট্যাংকার, ভয়াবহ বিস্ফোরণ

ইরানি সেনাবাহিনীতে নতুন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা