হোম > বিশ্ব

১৯ দেশের গ্রিন কার্ডধারীদের পুনঃমূল্যায়নের ঘোষণা যুক্তরাষ্ট্রের

আতিকুর রহমান নগরী

ছবি: সংগৃহীত

১৯ দেশের অভিবাসীদের গ্রিন কার্ড পুনঃমূল্যায়ন করবে ট্রাম্প প্রশাসন। মার্কিন নাগরিকত্ব ও অভিবাসন পরিষেবার প্রধান জোসেফ এডলো একথা জানিয়েছেন। তিনি বলেন, প্রেসিডেন্ট ট্রাম্প তাকে ১৯ দেশ থেকে আসা প্রত্যেক অভিবাসীর গ্রিন কার্ডের পূর্ণাঙ্গ ও কঠোর পুনঃমূল্যায়ন করার নির্দেশ দিয়েছেন। খবর বিবিসির।

কোন দেশগুলো এই তালিকায় রয়েছে বিবিসির এমন প্রশ্নে সংস্থাটি জুন মাসে হোয়াইট হাউজের দেয়া একটি ঘোষণার কথা জানায়। যেখানে আফগানিস্তান, কিউবা, হাইতি, ইরান, সোমালিয়া এবং ভেনেজুয়েলা অন্তর্ভুক্ত ছিল।

বুধবার ওয়াশিংটন ডিসিতে হোয়াইট হাউজের কাছে একজন আফগান নাগরিকের গুলিতে দুই ন্যাশনাল গার্ড সদস্য গুরুতর আহত হওয়ার অভিযোগের প্রেক্ষিতে এই পদক্ষেপ নেয়া হচ্ছে।

সন্দেহভাজন রাহমানুল্লাহ লাকানওয়াল ২০২১ সালে একটি কর্মসূচির আওতায় মার্কিন যুক্তরাষ্ট্রে আসেন।

তবে গ্রিন কার্ড পর্যালোচনা সম্পর্কে এডলোর সামাজিকমাধ্যমে দেয়া পোস্টে স্পষ্টভাবে সেই হামলার কথা উল্লেখ করা হয়নি।

তিনি বলেন, ‘এই দেশ এবং মার্কিন জনগণের সুরক্ষা সর্বোচ্চ অগ্রাধিকার। এদেশের জনগণ পূর্ববর্তী প্রশাসনের বেপরোয়া পুনর্বাসন নীতির খরচ বহন করবে না।’

পুনঃমূল্যায়ন কেমন হবে সে সম্পর্কে আর কোনো বিস্তারিত বিবরণ দেননি তিনি।

বুধবার আফগানদের সকল অভিবাসন আবেদন প্রক্রিয়া স্থগিত করে যুক্তরাষ্ট্র। নাগরিকত্ব ও অভিবাসন পরিষেবা বিভাগ জানিয়েছে, ‘নিরাপত্তা এবং যাচাই-বাছাই প্রোটোকল’ পর্যালোচনার জন্য এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

আরএ

ভারতে বিয়ের পাত্রী না পেয়ে ২৯ পুরুষের আত্মহত্যা

পাকিস্তানের সঙ্গে টানাপোড়েনের মধ্যেই সিন্ধু নদে বাঁধ দিল ভারত

ইসরাইলের নিরাপত্তামন্ত্রী বেন-গভিরকে থামাবে কে

ফকল্যান্ড যুদ্ধে ব্রিটিশ সেনা হত্যায় আর্জেন্টিনাকে অস্ত্র দেয় ইসরাইল

ইরান যুদ্ধ যুক্তরাষ্ট্রের জন্য ‘ছোটখাটো বিষয়’: ট্রাম্প

আরো এক হামাস কমান্ডারকে হত্যা করল ইসরাইল

খারগ দ্বীপে ইরানি তেলবাহী ট্যাংকারে ক্ষেপণাস্ত্র হামলা

গাজায় যা ঘটছে তা ভয়াবহ: ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী

ভারি বৃষ্টিতে দিল্লি বিমানবন্দরের ভেতরে পানি, ফ্লাইট চলাচল ব্যাহত

ইউক্রেন যুদ্ধ থামাতে ট্রাম্পের নতুন উদ্যোগ, পাঠাচ্ছেন কুশনার উইটকফকে