হোম > বিশ্ব

পাকিস্তানের নিরাপত্তার প্রতি হুমকি সহ্য করা হবে না: আসিম মুনির

আতিকুর রহমান নগরী

ছবি: জিও নিউজ

পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির বলেছেন, জাতীয় ঐক্য, নিরাপত্তা ও স্থিতিশীলতা নষ্ট করার কোনো অপচেষ্টা সহ্য করা হবে না। বুধবার রাওয়ালপিন্ডিতে জেনারেল হেডকোয়ার্টার্সে (জিএইচকিউ) অনুষ্ঠিত ২৭৩তম কর্পস কমান্ডার্স কনফারেন্সে (সিসিসি) তিনি একথা বলেন। খবর জিও নিউজের।

পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) বিবৃতি অনুযায়ী, বৈঠকে সন্ত্রাসবাদ, অপরাধ এবং কায়েমী রাজনৈতিক স্বার্থের মধ্যে যোগসূত্রকে স্পষ্টভাবে প্রত্যাখ্যান করা হয়েছে। বৈঠকে সামরিক নেতৃত্ব জানায়, জাতীয় ঐক্যকে অস্থিতিশীল করার জন্য বা সশস্ত্র বাহিনী ও পাকিস্তানের জনগণের মধ্যে বিভেদ তৈরি করার উদ্দেশ্যে নেয়া কোনো পরিকল্পনা বরদাস্ত করা হবে না।

বিবৃতিতে বলা হয়, সন্ত্রাসীদের বিশেষ করে ভারতীয় মদদপুষ্ট এবং তাদের সহায়তাকারীদের তত্ত্বাবধানে থাকা সন্ত্রাসীদের চূড়ান্তভাবে মোকাবিলা করা হবে।

ফিল্ড মার্শাল পাকিস্তান সশস্ত্র বাহিনীর অটল সাহস, পেশাদারিত্ব এবং ত্যাগের প্রতি গভীর শ্রদ্ধা জানান এবং সাম্প্রতিক মাসগুলোতে দেশজুড়ে টেকসই, গোয়েন্দাভিত্তিক সন্ত্রাসবাদ বিরোধী অভিযানে তাদের দৃঢ় ভূমিকার প্রশংসা করেন।

তিনি বলেন, সরকার, সেনাবাহিনীর সম্মিলিত প্রচেষ্টা এবং পাকিস্তানের জনগণের অবিচল সমর্থনের কারণে দেশটি স্থিতিশীলতা, বৃহত্তর সুযোগ এবং সম্মানের দিকে ধীরে ধীরে এবং নিশ্চিতভাবে এগিয়ে চলেছে।

ফিল্ড মার্শাল আসিম মুনির তার বক্তব্যে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরি জনগণের আত্মনিয়ন্ত্রণের অধিকারের জন্য বৈধ সংগ্রামের প্রতি পাকিস্তানের দৃঢ় সমর্থন পুনর্ব্যক্ত করেন। তিনি ফিলিস্তিনি ইস্যুতে পাকিস্তানের নীতিগত অবস্থান পুনরায় তুলে ধরেন। অবিলম্বে স্থায়ী যুদ্ধবিরতি, গাজায় মানবিক প্রবেশাধিকার এবং ফিলিস্তিন রাষ্ট্র গঠনের জন্য একটি স্পষ্ট দিকনির্দেশনার আহ্বান জানান তিনি।

আরএ

ভারতে বিয়ের পাত্রী না পেয়ে ২৯ পুরুষের আত্মহত্যা

পাকিস্তানের সঙ্গে টানাপোড়েনের মধ্যেই সিন্ধু নদে বাঁধ দিল ভারত

ইসরাইলের নিরাপত্তামন্ত্রী বেন-গভিরকে থামাবে কে

ফকল্যান্ড যুদ্ধে ব্রিটিশ সেনা হত্যায় আর্জেন্টিনাকে অস্ত্র দেয় ইসরাইল

ইরান যুদ্ধ যুক্তরাষ্ট্রের জন্য ‘ছোটখাটো বিষয়’: ট্রাম্প

আরো এক হামাস কমান্ডারকে হত্যা করল ইসরাইল

খারগ দ্বীপে ইরানি তেলবাহী ট্যাংকারে ক্ষেপণাস্ত্র হামলা

গাজায় যা ঘটছে তা ভয়াবহ: ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী

ভারি বৃষ্টিতে দিল্লি বিমানবন্দরের ভেতরে পানি, ফ্লাইট চলাচল ব্যাহত

ইউক্রেন যুদ্ধ থামাতে ট্রাম্পের নতুন উদ্যোগ, পাঠাচ্ছেন কুশনার উইটকফকে