হোম > বিশ্ব

ইসলামাবাদে পৌঁছালেন মার্কিন প্রতিনিধিরা

আমার দেশ অনলাইন

যুদ্ধ বন্ধে ইরানের সঙ্গে আলোচনায় যোগ দিতে পাকিস্তানে পৌঁছেছে যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদল। ইরানের সঙ্গে আলোচনায় অংশ নিচ্ছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার ও শীর্ষ উপদেষ্টা স্টিভ উইটকফ।

তাদের স্বাগত জানান পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির, দেশটির পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ ইসহাক দার এবং ইসলামাবাদে মার্কিন দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স ন্যাটালি বেকার।

সূত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদলের প্রায় ১০০ জন সদস্য ইতোমধ্যে শহরটিতে রয়েছেন।

ভ্যান্স শুক্রবার এয়ার ফোর্স টুতে ওয়াশিংটন ত্যাগ করেন। তিনি মার্কিন প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন।

এর আগে শুক্রবার ইসলামাদে পৌঁছায় ইরানি প্রতিনিধিদল। ইরানি প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন সংসদ স্পিকার বাঘের কালিবাফ এবং এতে রয়েছেন পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি, সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের ডেপুটি আলি বাঘেরি কানি এবং শনিবার ইসলামাবাদে উপস্থিত থাকা অন্যরা।

পাকিস্তানের শীর্ষ কূটনীতিক ইসহাক দার, সেনাপ্রধান আসিম মুনির, জাতীয় সংসদের স্পিকার আয়াজ সাদিক এবং স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি ইরানি প্রতিনিধিদলকে অভ্যর্থনা জানান।

যুক্তরাষ্ট্রের এইচ-১বি ভিসায় বসছে বাড়তি ফি, বিপর্যয়ে পড়বে ভারতীয়রা

শিক্ষার্থীদের জন্য স্কুলে মোবাইল নিষিদ্ধ করলেন ম্যাক্রোঁ

মধ্যপ্রাচ্য সংকটের কূটনৈতিক সমাধানের আহ্বান শি জিনপিংয়ের

সৌদি তেলবাহী ট্যাংকারে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুতিদের

ইউরোপীয় দুই আইনপ্রণেতাকে দেশে ঢুকতে দিল না ইসরাইল

সিরিয়ার আসাদপন্থি ‘ব্যারেল বোমা মুফতি’ খ্যাত হাসুনের যাবজ্জীবন কারাদণ্ড

যুদ্ধবিরতির মাঝেই গাজায় হামাস যোদ্ধাকে হত্যার দাবি ইসরাইলের

২০ বছর আগে পদাবনতি, গ্রহের মর্যাদা আবার কি ফিরে পাবে প্লুটো

‘বিশ্বাসঘাতকতা’ করেছে বিজেপি সরকার, ফের রাস্তায় নামার ঘোষণা ককরোচদের

৪৫ ট্যাংকারকে কালো তালিকাভুক্ত করল ইরান